1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বিষ্ণুপুর ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা সোহরাব হোসাইন ওয়ারেস-এর গণসংযোগ

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ৪১ বার পঠিত

 

রিপন হোসেন
প্রতিনিধি মান্দা, (নওগাঁ।)
নওগাঁ-৪ (মান্দা) আসনে নির্বাচনী হাওয়া জমে উঠেছে। এরই ধারাবাহিকতায় ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মাওলানা মোঃ সোহরাব হোসাইন ওয়ারেস তার নির্বাচনী এলাকার বিষ্ণুপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ ও পথসভা পরিচালনা করেছেন। বিশেষ করে জোকাহাট এলাকায় তার আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
মাওলানা সোহরাব হোসাইন ওয়ারেস আজ দিনব্যাপী জোকাহাট ও ফতেপুর বাজারের বিভিন্ন ব্যবসায়ী ও পথচারীদের সাথে কুশল বিনিময় করেন। তিনি সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে হাতপাখা প্রতীকে ভোট ও দোয়া প্রার্থনা করেন। এ সময় তার সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ইসলামী ছাত্র আন্দোলনের স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

​জোকাহাট ও ফতেপুর মোড়ে আয়োজিত এক সংক্ষিপ্ত পথসভায় মাওলানা সোহরাব হোসাইন ওয়ারেস বলেন
​ দেশে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইসলামী হুকুমত কায়েমের বিকল্প নেই। ​মান্দা উপজেলাকে দুর্নীতি, মাদক এবং সন্ত্রাসমুক্ত একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। ​তিনি বিজয়ী হলে অবহেলিত বিষ্ণুপুর ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন ও সাধারণ মানুষের ন্যায্য অধিকার আদায়ে সচেষ্ট থাকবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন।

গণসংযোগ চলাকালীন স্থানীয় অনেক ভোটার তাকে আন্তরিকভাবে গ্রহণ করেন। বিশেষ করে জোকাহাট বাজারের সাধারণ ব্যবসায়ীরা তাদের বিভিন্ন সমস্যার কথা প্রার্থীর কাছে তুলে ধরেন। প্রার্থী ধৈর্যসহকারে তাদের কথা শোনেন এবং নির্বাচিত হলে সমতা ও ইনসাফ কায়েমের আশ্বাস দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর