1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারায় দাঁড়িপাল্লার প্রচারণায় মাঠে সক্রিয় টিম অর্ধ শতাধিক

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১১৯ বার পঠিত


বাগমারা (রাজশাহী) প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৪ (বাগমারা) আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভা নিয়ে গঠিত এই উপজেলায় ভোটের মাঠে ব্যাপক সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. আব্দুল বারীর দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে।

বাগমারা উপজেলায় এবারে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৯ হাজার ৯০৯ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা নারী ভোটারের তুলনায় বেশি। এই বিশাল ভোটার জনগোষ্ঠীর কাছে পৌঁছাতে শুরু থেকেই সুসংগঠিত প্রচারণা কৌশল গ্রহণ করেছে জামায়াতে ইসলামী।

দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে উপজেলা জুড়ে প্রায় ৬৫টিরও বেশি প্রচারণা টিম মাঠে কাজ করছে। এসব টিম প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ, পথসভা ও মতবিনিময় সভা চালিয়ে যাচ্ছেন।

প্রচারণায় বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলায়। পুরুষ ভোটারদের পাশাপাশি নারী ভোটারদের সঙ্গেও মতবিনিময় করছেন নারী কর্মীরাও। নেতাকর্মীরা জানান, ইসলামী মূল্যবোধ ও ইনসাফভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যেই এই প্রচারণা কার্যক্রম পরিচালিত হচ্ছে।


উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় মাইকিংয়ের মাধ্যমে প্রার্থীর পরিচিতি ও বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। সময় যত গড়াচ্ছে, ততই সাধারণ মানুষের মধ্যে ডা. আব্দুল বারীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি আগ্রহ ও সমর্থন বাড়ছে বলে দাবি করছেন দলীয় নেতাকর্মীরা।


এ বিষয়ে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ডা. আব্দুল বারী বলেন, “আমি বাগমারার মানুষের কাছে ন্যায়, সততা ও ইনসাফভিত্তিক রাজনীতির আহ্বান জানাচ্ছি। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে একটি কল্যাণরাষ্ট্র গঠনের স্বপ্ন বাস্তবায়ন করাই আমার লক্ষ্য।


নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, বাগমারার রাজনীতির মাঠে দাঁড়িপাল্লার প্রচারণা ততই দৃশ্যমান ও শক্ত অবস্থান তৈরি করছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।


Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর