1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

শোকসন্তপ্ত পরিবারের পাশে ‘ইকরা সুন্নাহ ফাউন্ডেশন ও পাঠাগার

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৩০০ বার পঠিত

 

​রিপন হোসেন
প্রতিনিধি , মান্দা (নওগাঁ )

নওগাঁর মান্দা উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের যশোপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অকালপ্রয়াত জনি কবিরাজের শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইকরা সুন্নাহ ফাউন্ডেশন ও পাঠাগার’। সংগঠনের পক্ষ থেকে পরিবারটিকে খাদ্য সহায়তা (চাল) প্রদান করা হয়।

কিছুদিন আগে নিজ বাসগৃহে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট দুর্ঘটনায় জনি কবিরাজ মৃত্যুবরণ করেন। তার এই আকস্মিক মৃত্যুতে পরিবারটি মানসিকভাবে ভেঙে পড়ার পাশাপাশি আর্থিক সংকটে পড়ে। এই কঠিন সময়ে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয় ইকরা সুন্নাহ ফাউন্ডেশন।

কোষাধ্যক্ষ, একরামুল বারী (সিজার) তিনি বলেন, আমরা সাধ্যমতো চেষ্টা করছি তার অসহায় পরিবারটির পাশে থাকতে। ইকরা সুন্নাহ্ ফাউন্ডেশন ও পাঠাগার, সমাজে অবহেলিত, অসহায়, হতদরিদ্র মানুষগুলোকে সহযোগিতা প্রদান করে আসছে।

সদস্য রিপন হোসেন বলেন, সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করেন। ফাউন্ডেশনের চেয়ারম্যানের আব্দুল মতিন মৃধা ভাই জন্য দোয়া চেয়েছেন তিনি যেন সবসময় অসহায় অবহেলিত সমাজের মানুষগুলোর পাশে দাঁড়াতে পারেন।

ইকরা সুন্নাহ ফাউন্ডেশন ও পাঠাগারের চেয়ারম্যান এবং সৌদি প্রবাসী আব্দুল মতিন মৃধা প্রবাস থেকে এক বার্তায় জানান,
মানবতার সেবা করাই আমাদের মূল লক্ষ্য। জনি কবিরাজের পরিবারের এই ক্ষতি পূরণ হওয়ার নয়, তবে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি তাদের সামান্যতম উপকারে আসে।আমি প্রবাসে থেকে সমাজে অবহেলিত মানুষ গুলোর পাশে সর্বদা সহযোগিতা করে আসছি, সকলে আমার জন্য দোয়া করবেন।

যশোপাড়া গ্রামের বাসিন্দারা সংগঠনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। স্থানীয় তরিকুল ইসলাম (তুহিন) প্রতিবেশী বলেন, “একটি মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারে উপার্জনক্ষম ব্যক্তি মারা গেলে যে বিপর্যয় নেমে আসে, তা থেকে উত্তরণে সামাজিক সংগঠন, ইকরা সুন্নাহ্ ফাউন্ডেশন এমন এগিয়ে আসা সত্যিই প্রশংসনীয়।”

ইকরা সুন্নাহ ফাউন্ডেশন ও পাঠাগার তাদের বহুমুখী সামাজিক ও ধর্মীয় কাজের মাধ্যমে এলাকায় ইতিমধ্যে আস্থা অর্জন করেছে। জনি কবিরাজের পরিবারের প্রতি তাদের এই সহমর্মিতা মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর