1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

ব্যানার–ফেস্টুনে ছেয়ে গেছে বাগমারা, পরিবেশবান্ধব প্রচারণায় ভোটারদের সন্তুষ্টি

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১৩৩ বার পঠিত


গ্রাম বাংলা নিউজ :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর বাগমারা উপজেলা জুড়ে বিরাজ করছে উৎসবমুখর নির্বাচনী আমেজ। চারদিকে চোখ রাখলেই দেখা যাচ্ছে ব্যানার, ফেস্টুন আর বিলবোর্ডে সাজানো নির্বাচনী প্রচারণা। তবে এবার প্রচারণার ধরনে এসেছে ভিন্নতা—আচরণবিধি মেনে পরিবেশবান্ধব প্রচারণায় হারিয়ে যাচ্ছে কাগজের পোস্টার সংস্কৃতি।

উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, বাজার এলাকা, পাড়া-মহল্লা থেকে শুরু করে অলিগলিতে চোখে পড়ছে প্রার্থীদের প্রচারসামগ্রী। তবে আগের মতো দেয়ালে দেয়ালে পোস্টার লাগানো কিংবা গাছে পেরেক মারা ব্যানার আর চোখে পড়ছে না। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী কাগজের পোস্টার পরিহার করে এবার কাপড়ে তৈরি ব্যানার ও ফেস্টুন ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি প্রার্থীদের হাতে হাতে দেখা যাচ্ছে লিফলেট।

১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভা নিয়ে গঠিত বাগমারা উপজেলায় এবারের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৯ হাজার ৯০৯ জন। এর মধ্যে নারী ভোটারের তুলনায় পুরুষ ভোটারের সংখ্যা বেশি। এই আসনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন—ধানের শীষ প্রতীকে ডিএম জিয়াউর রহমান জিয়া, দাঁড়িপাল্লা প্রতীকে ডা. আব্দুল বারী, নাঙ্গল প্রতীকে ফজলুল হক এবং হাতপাখা প্রতীকে তাজুল ইসলাম।

প্রচার-প্রচারণায় এগিয়ে রয়েছেন বড় দুই দলের প্রার্থী। উপজেলা জুড়ে ধানের শীষ ও দাঁড়িপাল্লার ব্যানার-ফেস্টুন সবচেয়ে বেশি চোখে পড়লেও দু-একটি স্থানে হাতপাখা ও নাঙ্গল প্রতীকের প্রচারসামগ্রীও দেখা যাচ্ছে। ভিন্ন আঙ্গিকে প্রচারণা কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ ভোটাররা।

বাগমারার ভবানীগঞ্জ পৌর এলাকার ভোটার মাহবুর রহমান বলেন, “আগে নির্বাচন এলেই দেয়াল, দোকান আর গাছ নষ্ট হয়ে যেত। এবার সেটা নেই। পরিষ্কার-পরিচ্ছন্নভাবে প্রচারণা হচ্ছে এটা খুব ভালো লাগছে।”

সোহেল রানা নামে এক তরুণ ভোটার জানান,
“কাপড়ের ব্যানার আর লিফলেট ব্যবহার করায় পরিবেশের ক্ষতি কম হচ্ছে। এই ধারা থাকলে ভবিষ্যতে নির্বাচন আরও সুন্দর হবে।”

স্থানীয় ব্যবসায়ীরাও এবারের প্রচারণা পদ্ধতিকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, পোস্টার না থাকায় দোকানের দেয়াল নোংরা হচ্ছে না, আবার ব্যবসায়িক ক্ষতিও কম হচ্ছে।

সব মিলিয়ে বাগমারায় এবারের নির্বাচন শুধু রাজনৈতিক উত্তাপ নয়, বরং পরিচ্ছন্ন ও শৃঙ্খলাপূর্ণ প্রচাতিবাচক দৃষ্টান্ত হিসেবেও আলোচনায় এসেছে। ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে মানুষের কৌতূহল ও অংশগ্রহণের আগ্রহ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর