1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

মান্দার ফতেপুর বাজারে নিষিদ্ধ ইউক্যালিপটাস চারা গাছের রমরমা বাণিজ্য

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ২৫৪ বার পঠিত

 

রিপন হোসেন
মান্দা (নওগাঁ) প্রতিনিধি:

মান্দা উপজেলার ফতেপুর বাজারে দীর্ঘ দিন ধরে পরিবেশের জন্য ক্ষতিকর ও সরকারিভাবে নিষিদ্ধ ইউক্যালিপটাস গাছ এবং চারার হাট বসছে। স্থানীয় অসাধু চক্র কোনো প্রকার বাধা ছাড়াই প্রকাশ্যে এসব গাছ কেনাবেচা করছে। সাধারণ মানুষের মধ্যে সচেতনতার অভাবে তারা সস্তায় এই গাছ কিনে নিজ জমিতে রোপণ করছে, যা দীর্ঘমেয়াদে মাটির উর্বরতা ও পরিবেশের ভারসাম্য নষ্ট করছে।

ইউক্যালিপটাস গাছ প্রচুর পরিমাণে ভূ-গর্ভস্থ পানি শোষণ করে এবং আশেপাশের ফসলি জমির উর্বরতা কমিয়ে দেয়।
​সরকারিভাবে এই গাছ রোপণ ও চারা উৎপাদনে নিষেধাজ্ঞা থাকলেও স্থানীয় বাজারে এর অবাধ বিক্রি চলছে।
​ফতেপুর বাজারে নিয়মিত এই বাণিজ্য চললেও স্থানীয় প্রশাসন বা বন বিভাগের পক্ষ থেকে কোনো অভিযান বা তদারকি লক্ষ্য করা যাচ্ছে না।

এলাকার সচেতন মহলের মতে, অতি দ্রুত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে এই অবৈধ কেনাবেচা বন্ধ করা প্রয়োজন। একইসঙ্গে নার্সারি মালিক ও সাধারণ মানুষকে এই গাছের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা জরুরি।

পরিবেশ রক্ষায় ফতেপুর বাজারে নিষিদ্ধ ইউক্যালিপটাস বিক্রয় বন্ধে স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর