1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

ভোট প্রার্থনায় ব্যস্ত জামায়াত প্রার্থী ডাঃ আব্দুল বারী

নিজস্ব প্রতিবেদক, বাগমারা
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ১৬০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, বাগমারা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৪ (বাগমারা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. মো. আব্দুল বারী সরদার এখন পুরো বাগমারাজুড়েই ভোট প্রার্থনায় ব্যস্ত সময় পার করছেন। প্রতীক বরাদ্দের পর থেকে তিনি প্রতিটি ইউনিয়ন ও গ্রামে ছুটে বেড়িয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ গড়ে তুলছেন।

 

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি গ্রামে গ্রামে গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময়, মতবিনিময় ও লিফলেট বিতরণ করছেন। মাঠঘাট, হাটবাজার, পথ-প্রান্তর—কোথাও বাদ যাচ্ছে না তার গণসংযোগ কার্যক্রম। সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা মনোযোগ দিয়ে শোনা এবং তাদের সমস্যার কথা নোট করাই তাঁর প্রচারণার মূল বৈশিষ্ট্য হয়ে উঠেছে।
শুক্রবার তিনি বাগমারা উপজেলার যোগীপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় কৃষক, শ্রমিক ও সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেন এবং কৃষিভিত্তিক জীবিকার নানা সমস্যা সম্পর্কে অবগত হন। এসব সমস্যা সমাধানে সংসদে কার্যকর ভূমিকা রাখার আশ্বাস দেন তিনি।

গণসংযোগকালে বাগমারা উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ও স্থানীয় নেতাকর্মীরা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন। হাসিমুখে সবার সঙ্গে কথা বলা এবং সবার কাছে নিজেকে সহজভাবে তুলে ধরাই ছিল তার প্রচারণার মূল কৌশল।
দীর্ঘদিন ধরে ভবানীগঞ্জ ক্লিনিকে চিকিৎসাসেবা প্রদান করায় ডা. আব্দুল বারী এলাকায় একজন সেবামুখী চিকিৎসক হিসেবে পরিচিত। মানুষের চিকিৎসাসেবার মধ্য দিয়ে গড়ে ওঠা এই সম্পর্কই এবার তার রাজনৈতিক পথচলার অন্যতম ভিত্তি বলে মনে করছেন স্থানীয়রা। জাতীয় সংসদ নির্বাচনে এবারই প্রথম অংশ নিচ্ছেন তিনি। পাশাপাশি তিনি রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর শুরা সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

 

গণসংযোগে দেওয়া বক্তব্যে ডা. আব্দুল বারী বলেন, সরল জীবনযাপন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনই তার রাজনীতির মূল লক্ষ্য। তিনি প্রতিশ্রুতি দেন—দলীয় পরিচয় কিংবা আত্মীয়তার কারণে কেউ বাড়তি সুবিধা পাবে না; সবাই আইন ও ন্যায়ের চোখে সমান থাকবে।
সম্প্রীতি ও উন্নয়নের বার্তা নিয়ে তিনি সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের কাছে ভোট প্রার্থনা করছেন। তরুণদের কর্মসংস্থান, কৃষকদের ন্যায্য অধিকার এবং একটি শান্তিপূর্ণ ও উন্নত বাগমারা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

 

তাঁর দীর্ঘদিনের সামাজিক সেবা, ব্যক্তিগত সততা ও জনমুখী প্রচারণার কারণে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচনী আচরণবিধি মেনে পরিচালিত এই ধারাবাহিক গণসংযোগ রাজশাহী-৪ (বাগমারা) আসনের নির্বাচনী মাঠে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর