1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারার তাহেরপুরে সেনাবাহিনীর অভিযান, অস্ত্র ও ওয়াকিটকিসহ ‘সিক্স স্টার’ গ্যাংয়ের দুই সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক, বাগমারা
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ১৪২ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক, বাগমারা 
রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে কুখ্যাত ‘সিক্স স্টার’ গ্যাংয়ের দুই সদস্যকে আটক করা হয়েছে। অভিযানে একটি ০.২২ বোরের গান ও একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন আঃ হালিম (২৯), পিতা- মৃত আবুল হোসেন এবং আবুল বাসার (২৭), পিতা- আশরাফ আলী। উভয়ের বাড়ি বাগমারা উপজেলার মথুরাপুর এলাকায়।
খোঁজ নিয়ে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে বাগমারা উপজেলার ভবানীগঞ্জ সেনাবাহিনীর ক্যাম্প থেকে একটি বিশেষ দল অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা তাহেরপুর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও যোগাযোগের সরঞ্জামসহ ওই দুইজনকে আটক করেন।
স্থানীয়দের অভিযোগ, ‘সিক্স স্টার’ গ্যাং দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে আসছিল। অবৈধ অস্ত্র ব্যবহার করে তারা এলাকায় নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছিল বলে জানা গেছে। এই গ্রুপের অন্য সদস্যরা পালিয়ে থাকায় তাদের আটক করা সম্ভব হয়নি।
এলাকাবাসী সেনাবাহিনীর এই অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে এমন কঠোর পদক্ষেপে এলাকায় স্বস্তি ফিরবে। তারা দ্রুত আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
আটককৃতদের পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয় বলে একটি সূত্রে জানা গেছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর