1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারায় মুদিখানার দোকানে আগুন, দগ্ধ দোকান মালিক; ক্ষতি প্রায় ১০ লাখ টাকা

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৭৬ বার পঠিত


বাগমারা প্রতিনিধি:

রাজশাহীর বাগমারা উপজেলার মুগাইপাড়া বাজারে একটি মুদিখানার দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দোকান মালিক গুরুতরভাবে দগ্ধ হয়েছেন। অগ্নিকাণ্ডে দোকানের মালামাল পুড়ে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান,মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৪৫ মিনিটের দিকে মুগাইপাড়া গ্রামের আবুল কালাম (৫০)-এর মালিকানাধীন মুদিখানার দোকান থেকে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন দোকানজুড়ে ছড়িয়ে পড়ে। বাজারে চিৎকার শুরু হলে দোকান মালিক আবুল কালাম দোকান থেকে বের হওয়ার চেষ্টা করেন। এ সময় আগুনে তার শরীর ঝলসে যায়।
স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। পরে বাগমারা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে একটি ইউনিটের চেষ্টায় প্রায় আধা ঘণ্টার মধ্যে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে বাগমারা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। দোকান মালিক দগ্ধ হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৮ থেকে ১০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রবিউল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং ফায়ার সার্ভিসের কাজ নির্বিঘ্ন রাখতে সহযোগিতা করে। বর্তমানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর