1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

যশোরের কেশবপুরে মাছের খাবার হিসেবে মুরগির বিষ্ঠা ব্যবহার করায় ৫০ হাজার টাকা জরিমানা

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৭৯ বার পঠিত

গ্রামবাংলা নিউজ:

যশোরের কেশবপুরে মৎস ঘেরে মাছের খাবার হিসেবে পোল্ট্রি মুরগির বিষ্ঠা ব্যবহার করায় মতিয়ার রহমান নামে এক মাছের ঘেরের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৯ জানুয়ারি-২৬) উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের সন্ন্যাসগাছা গ্রামে অভিযান চালিয়ে ওই জরিমানা করা হয়। ঘের মালিক মতিয়ার রহমান সন্ন্যাসগাছা গ্রামের আবুল শেখের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোন খাতুন। তিনি বলেন, ঘের মালিক মতিয়ার রহমানকে একাজ না করার জন্য পূর্বে নিষেধ করা হয়েছিল। কিন্তু নিষেধ অমান্য করে সে এটি চলমান রেখেছিল। সোমবার মাছের খাবার হিসেবে পোল্ট্রির ক্ষতিকারক বিষ্ঠা ব্যবহার করা হচ্ছে-এমন সংবাদের ভিত্তিতে সন্ন্যাসগাছা অভিযান চালানো হয়। এ সময় ঘেরের ম্যানেজার দেবাশীষ রায়কে মুরগির বিষ্ঠাসহ হাতেনাতে ধরা হয়‌। মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন, ২০১০ অনুযায়ী ঘের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোন খাতুন আরও বলেন, পোল্ট্রি মুরগির বিষ্ঠা মাছের খাবার হিসেবে ঘেরে ব্যবহার করা হচ্ছে। এটা মোটেও স্বাস্থ্য সম্মত না। এই মাছ আবার আমি, আপনি, আমাদের বাচ্চারা সবাই খাচ্ছে। এতে শরীরে বিভিন্ন ধরনের রোগ বালাই এমনকি ক্যান্সার পর্যন্ত দেখা দিচ্ছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর