1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

রাজশাহী-৫ আসনে প্রার্থিতা ফিরে পেলেন ব্যারিস্টার রেজাউল করিম

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১২৯ বার পঠিত
 দূর্গাপুর প্রতিনিধি :
রাজশাহী-৫ (পুঠিয়া–দুর্গাপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রেজাউল করিম নির্বাচন কমিশনে আপিলের মাধ্যমে প্রার্থিতা ফিরে পেয়েছেন। শনিবার (১৭ জানুয়ারি) নির্বাচন কমিশন তাঁর আপিল গ্রহণ করে প্রার্থিতা বৈধ ঘোষণা করে।
এর আগে জেলা রিটার্নিং কর্মকর্তা প্রাথমিক যাচাই-বাছাইয়ে তাঁর মনোনয়নপত্র বাতিল করেছিলেন। পরে তিনি নির্বাচন কমিশনে আপিল করলে শুনানি শেষে তাঁর প্রার্থিতা পুনর্বহাল করা হয়।
ব্যারিস্টার রেজাউল করিম যুক্তরাজ্য জিয়া পরিষদের ভাইস প্রেসিডেন্ট। তিনি এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে রাজশাহী-৫ আসনে নির্বাচনে অংশ নিচ্ছেন। এ আসনে বিএনপির প্রার্থী হিসেবে রয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।
প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়টি ব্যারিস্টার রেজাউল করিম নিজেই নিশ্চিত করেছেন।
জানা গেছে, রাজশাহী-৫ আসনে মোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। প্রাথমিক যাচাই-বাছাই শেষে মাত্র ২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। বাতিল হওয়া প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিল করেন। তাঁদের মধ্যে দুই জন প্রার্থিতা ফিরে পেয়েছেন।
বর্তমানে এ আসনে নির্বাচনে লড়বেন—
•বিএনপি প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল
•জামায়াত প্রার্থী মাওলানা মনজুর রহমান
•স্বতন্ত্র প্রার্থী ইসফা খায়রুল হক শিমুল
•স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রেজাউল করিম
রাজশাহী-৫ আসনে মোট ভোটার ৩ লাখ ৪৯ হাজার ১৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৪ হাজার ৩৮১ জন, নারী ভোটার ১ লাখ ৭৪ হাজার ৭৫২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৫ জন। নতুন ভোটার যুক্ত হয়েছেন ৪ হাজার ৭৪৯ জন
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর