1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেফতার ৬

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১৫৪ বার পঠিত


গ্রাম বাংলা নিউজ:

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কর্তৃক সরকারি প্রাথমিক বিদ্যালযয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহের আশ্বাসে জালিয়াতি চক্রের ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ৯ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহ করার আশ্বাস দিয়ে প্রতারণামূলকভাবে নিজেদেরকে উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে একাধিক প্রার্থীদের নিকট থেকে স্বাক্ষরিত ব্যাংকের ব্ল্যাংক চেক, স্বাক্ষরযুক্ত ফাঁকা স্ট্যাম্প, প্রার্থীদের এডমিট কার্ড এবং জাতীয় পরিচয় পত্রের ফটোকপি নেওয়ার অপরাধে অসাধু চক্রের সদস্য ১) মো: আল মামুন (৪২), পিতা: মো: শুকুর উদ্দিন, সাং: মাকলাহাট, থানা: নিয়ামতপুর, জেলা: নওগাঁ ২) মো: মাহবুব আলম (৪৬), পিতা: মো: আব্দুস সাত্তার, সাং: নোনাভিটা, থানা: মোহনপুর, জেলা: রাজশাহী ৩) মোছা: আনজুয়ারা খাতুন (২৫), পিতা: মো: আলাউদ্দিন, সাং: মাকলাহাট, থানা: নিয়ামতপুর, জেলা: নওগাঁ ৪) মো: জুলফিকার আলী (৪০), পিতা: মো: আকবর আলী, সাং: চক সুখদা, থানা: নওগাঁ সদর, জেলা: নওগাঁ ৫) মো: নয়ন আলী (২৭), পিতা: ওমর আলী, সাং: হাট কালুপাড়া, থানা: আত্রাই, জেলা: নওগাঁ ৬) রায়হান কবির (৩০), পিতা: সাইফুল ইসলাম, সাং: দাওই, থানা: মান্দা, জেলা: নওগাঁকে ৮ জানুয়ারি ২০২৬ তারিখ রাতে বোয়ালিয়া থানা ও আরএমপির ডিবি পুলিশ কর্তৃক উপশহর সৃষ্টি সেন্ট্রাল স্কুলের সামনে থেকে এবং মালোপাড়া কমিউনিটি ব্যাংকের বুথের সামনে হতে গ্রেপ্তার করা হয়। অসুস্থতার জন্য আসামি রায়হান কবির হাসপাতালে ভর্তি আছে।

তাদের বিরুদ্ধে বোয়ালিয়া থানার মামলা নং ১২, তারিখ ৯/১/২০২৬, ধারা ১৭০/ ৪০৬ /৪২০ দন্ডবিধি রুজু করা হয়েছে। এই চক্রে আরো অজ্ঞাতনামা আসামি রয়েছে। তাদের সনাক্ত করার চেষ্টা করা চলছে। এসময় আটককৃতদের নিকট থেকে বিভিন্ন ব্যাংকের ১২ টি ব্ল্যাংক চেক, ২১ টি স্টাম্প এবং আসামিদের ব্যবহৃত ৭টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের আজ বিজ্ঞ আদালতে প্রেরণপূর্বক রিমান্ড আবেদন করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর