1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

রাজশাহীতে আরএমপির পবা থানার অভিযানে গাঁজার গাছ উদ্ধার; গ্রেপ্তার ১

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ৮২ বার পঠিত

দৈনিক গ্রাম বাংলা ডেক্স রিপোর্ট :

রাজশাহী মহানগরীতে পবা থানা পুলিশের অভিযানে গাঁজার গাছ উদ্ধারসহ ১ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামি হলেন-মো: আব্দুল মাজেদ (৪৫), রাজশাহী মহানগরীর পবা থানার দূর্গা পারিলা গ্রামের মৃত আয়েজ উদ্দিনের ছেলে।

গতকাল বুধবার (৭ জানুয়ারি ২০২৬ খ্রি.) বেলা পৌনে ১২টায় আরএমপির পবা থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিনের সার্বিক তত্ত্বাবধানে এসআই এটিএম আশিকুল ইসলাম ও তার টিম পবা থানা এলাকায় ওয়ারেন্ট তামিল ও নিয়মিত অভিযান পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে একই থানার দূর্গা পারিলা এলাকায় অবস্থিত মাজেদের পেয়ারা বাগানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে উক্ত বাগানের ভেতর থেকে ডালপালাসহ আনুমানিক সাড়ে ৯ ফুট উচ্চতা বিশিষ্ট একটি গাঁজার গাছ উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই মাজেদকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি গাঁজা সেবন ও বিক্রয়ের উদ্দেশ্যে গাঁজার গাছটি রোপণের বিষয়টি স্বীকার করেছেন। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আরএমপির পবা থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর