1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

সরজিস আলমের আয়ের তথ্য নিয়ে দুদকে গরমিলের অভিযোগ

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৮৭ বার পঠিত

গ্রামবাংলা ডেক্স নিউজ:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী সরজিস আলমের হলফনামায় প্রদর্শিত আয়ের সঙ্গে তার আয়কর রিটার্নের তথ্যের মধ্যে অসামঞ্জস্য ধরা পড়েছে। বিষয়টি তদন্ত করে সুনির্দিষ্ট তথ্য পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।
মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানীতে সাংবাদিকদের তিনি বলেন, “সুনির্দিষ্ট অভিযোগ পেলে কমিশন তা খতিয়ে দেখবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২৭ বছর বয়সী সরজিস আলম নিজেকে ব্যবসায়ী হিসেবে উল্লেখ করেছেন এবং হলফনামায় বার্ষিক আয় দেখিয়েছেন ৯ লাখ টাকা। তবে ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্নে তার আয় ২৮ লাখ ৫ হাজার টাকা দেখানো হয়েছে, যা হলফনামার আয়ের তিন গুণের বেশি।
সম্পদের ক্ষেত্রেও অসামঞ্জস্য দেখা যাচ্ছে। আয়কর রিটার্নে তার সম্পদ ৩৩ লাখ ৭৩ হাজার টাকা হলেও হলফনামায় মাত্র ৫ লাখ ৬১ হাজার টাকা দেখানো হয়েছে। হলফনামা অনুযায়ী, নগদ রয়েছে ৩ লাখ ১১ হাজার, ব্যাংকে ১ লাখ এবং ইলেকট্রনিক সামগ্রী ও আসবাবের মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা। স্থাবর সম্পদের মধ্যে ১৬.৫ শতাংশ কৃষিজমি উপহার হিসেবে উল্লেখ করা হয়েছে, যার আনুমানিক মূল্য ৫ লাখ টাকা।
নির্বাচনী ব্যয়ের বিবরণীতে তিনি চারজন শুভাকাঙ্ক্ষীর কাছ থেকে ১১ লাখ টাকা উপহার হিসেবে পাওয়ার আশা জানিয়েছেন এবং একজনের কাছ থেকে ২ লাখ টাকা ঋণ নেওয়ার তথ্য দিয়েছেন। এছাড়া শ্বশুর-শাশুড়ি ও চাচা-মামাদের কাছ থেকেও উপহার হিসেবে অর্থ গ্রহণের বিষয় উল্লেখ আছে।
দুদক জানিয়েছে, সুনির্দিষ্ট তথ্য এবং প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় অনুসন্ধান চালানো হবে।ছবি: সংগৃহীত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর