1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

নেত্রকোনা-৪ আসনে কমরেড জলি তালুকদারের মনোনয়ন বৈধ ঘোষণা 

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১১৬ বার পঠিত

নেত্রকোনা-৪ আসনে কমরেড জলি তালুকদারের মনোনয়ন বৈধ ঘোষণা

গ্রামবাংলা নিউজ:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪ (মদন,মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনে অনেক জল্পনা-কল্পনা শেষে (সিপিবি) বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য কমরেড জলি তালুকদারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

গতকাল(রবিবার) বিকালে যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমান তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। পরে জেলা প্রশাসকের স্বাক্ষরিত বৈধভাবে এ আসনে মনোনীত প্রার্থীগনের তালিকা প্রকাশ করা হয়।

এর আগে গত শনিবার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় মামলা সংক্রান্ত জটিলতায় কমিউনিস্ট পার্টির এ প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত করা হয়েছিল।

এছাড়াও এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও স্বতন্ত্র প্রার্থী বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী,জামায়েত ইসলামীর প্রার্থী মো. আল হেলাল তালুকদার ও বাংলাদেশ ইসলামী আন্দোলন প্রার্থী হাফেজ মো.মুখলেছুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী চম্পা রানী সরকারের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এ বিষয়ে কমিউনিস্ট পার্টির প্রার্থী জলি তালুকদার কালবেলাকে বলেন,আমি শুধু একটা কথাই বলব, আমার সাথে যে প্রতিদ্বন্দ্বী আছেন তিনি অনেক অভিযোগে অভিযুক্ত তার মনোনয়ন যদি বৈধভাবে সমাধান হতে পারে, তাহলে আমার বিরুদ্ধে যে রাজনৈতিক লড়াইয়ের অভিযোগ আছে তাও তো  সমাধান করে বৈধ ঘোষণা দিতে পারত,আমাকে অহেতুক হয়রানি করা হয়েছে।আমি নির্বাচন কমিশনকে বলব গনতান্ত্রিক লড়াইয়ে আরো সতর্কতার সাথে তাদের  এগিয়ে যেতে হবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর