1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাঘায় দুর্বৃত্তের হামলায় গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত গুরতর আহত স্ত্রী

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১৫৩ বার পঠিত

 

গ্রামবাংলা নিউজ ডেক্স:

রাজশাহীর বাঘা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে সোহেল রানা (৩৫) নামে এক যুবক নিহত ও স্ত্রী সাহিদা আহত হয়েছেন। শনিবার (৪ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের করালি নোওসারা, পলাশী ফতেপুর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত সোহেল রানা কালু মণ্ডলের ছেলে। তিনি পেশায় একজন খের ব্যবসায়ী। তার সংসারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

নিহতের ভাই জানান, গভীর রাতে তারা ঘুমিয়ে থাকা অবস্থায় বাড়ির টিনের ওপর বিভিন্ন ভাবে শব্দ করতে শুরু করে দুর্বৃত্তরা। পরে পরিবারের সদস্যরা বাইরে বের হলে দুর্বৃত্তরা গুলি ছুড়তে থাকে এবং সামনে থেকে সরে যেতে বলে। একপর্যায়ে বাড়ির টিন কেটে সোহেল রানাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তার স্ত্রী সাহিদা লেপ দিয়ে তাকে ঢেকে রাখার চেষ্টা করলেও একাধিক গুলির একটিতে সোহেল রানার কোমরের ওপর বাম পাশে গুলি লাগে সাথে স্ত্রী দুই আঙুল গুলিবিদ্ধ হয়।

গুলিবর্ষণ শেষে দুর্বৃত্তরা পালিয়ে গেলে পরিবারের সদস্যরা তাকে গুরুতর আহত অবস্থায় বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সোহেল রানাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বাঘা থানার কর্মকর্তা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর