1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

রাজশাহী মহানগরীতে ভুয়া সিআইডি পরিচয়ে প্রতারণা চেষ্টার অভিযোগে ১ যুবক গ্রেপ্তার

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১২৮ বার পঠিত

গ্রামবাংলা নিউজ:

রাজশাহী মহানগরীতে ভুয়া পুলিশ কর্মকর্তা পরিচয়ে প্রতারণা চেষ্টার অভিযোগে এক যুবককে মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) রাজপাড়া থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি হলেন- মো: কাওসার হোসেন তমাল (২৫), রাজশাহী মহানগরীর কর্ণহার থানা এলাকার দারুশা গ্রামের মো: কামরুজ্জামানের ছেলে।

থানা সূত্রে জানা যায়, নওগাঁ জেলার মহাদেবপুর থানার ভবানীনগর এলাকার বাসিন্দা মোসা: নাসরিন জাহান (২৫) গত ০১ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে মো: কাওসার হোসেন নামে এক ব্যক্তির সঙ্গে পরিচিত হন।

পরে গতকাল শুক্রবার ০২ জানুয়ারি ২০২৬ খ্রি. সন্ধ্যা আনুমানিক পৌনে ৮টায় রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন রাজশাহী চিড়িয়াখানার গেটের সামনে সাক্ষাৎকালে অভিযুক্ত ব্যক্তি নিজেকে “এসআই, সিআইডি পুলিশ” হিসেবে পরিচয় প্রদান করেন। এ সময় বাদীর সঙ্গে তার খালাতো বোন মাকামুম মাহমুদা দ্যুতি উপস্থিত ছিলেন।

পরবর্তীতে তারা কোর্ট বুলনপুর ঢালুর মোড়ে একটি চায়ের দোকানে বসে কথাবার্তা বলার একপর্যায়ে অভিযুক্তের কথাবার্তা ও আচরণে সন্দেহ সৃষ্টি হয়। এ সময় উপস্থিত স্থানীয় পরিচিত ব্যক্তিরা তার পরিচয় সম্পর্কে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করলে অভিযুক্ত পুনরায় নিজেকে সিআইডির এসআই এবং ৪৯তম বিসিএস ক্যাডার হিসেবে দাবি করেন।

বাদী ও স্থানীয় পরিচিত ব্যক্তিবর্গের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে অভিযুক্ত তার ভুয়া পরিচয়ের বিষয়টি স্বীকার করেন। এরপর বাদী নাসরিন জাহান সাক্ষী ও পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে রাজপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ প্রাপ্তির পর তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে অভিযুক্ত মো: কাওসার হোসেন তমালকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় আরএমপির রাজপাড়া থানা পুলিশ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্নপূর্বক একটি নিয়মিত মামলা রুজু করে গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর