1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারায় সদ্য প্রয়াত সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল 

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ১০৩ বার পঠিত


গ্রাম বাংলা নিউজ: 
রাজশাহীর বাগমারায় সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৮ জানুয়ারি বিকেল সাড়ে চার’টায় উপজেলা সদর ভবানীগঞ্জ  আলু হাটিতে এক অনুষ্ঠানের  আয়োজন করা হয়। 


বাগমারা উপজেলা বিএনপি, ভবানীগঞ্জ এবং তাহেরপুর পৌর বিএনপির ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 


ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে দোয়া মাহফিলে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মার্সাল, রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার,  বাগমারা উপজেলা বিএনপির আহবায়ক ও বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়া,  বিগ্রেডিয়ার জেনারেল (অব:) জহুরুল আলম বাবু, বিএনপি নেতা সরদার সানিয়াত হোসেন শুভ, এ্যাডভোকেট মাহফুজুর রহমান,  রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল, রাজশাহী জেলা জাতীয়তাবাদী শ্রমিকদলের সহসভাপতি আবুল কালাম আজাদ, জেলা মহিলাদল সভাপতি শামসাদ বেগম মিতালী,  উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সোবহান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আসাদুল ইসলাম সান্টু, সাবেক সভাপতি আব্দুল  মালেক মানিক ছাত্রদল নেতা মহব্বত হোসেন, প্রমুখ। 


অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির  সাবেক সদস্য সচিব শামসুজজোহা সরকার বাদশা, তাহের পৌর বিএনপির সভাপতি আ ন ম শামসুর রহমান মিন্টু, মহিলা দল উপজেলা সভাপতি নিহার বানু, তাঁতিদলের উপজেলা আহবায়ক মামুনুর রশীদ মামুন, জিসাজ সভাপতি আব্দুল জলিল, বিএনপি নেতা আক্তারুজ্জামান তপন, মহিলা দল সাবেক সভাপতি রিনা ইসলাম,  সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুন মহুরি, কেন্দ্রীয় তাঁতিদের দলের সদস্য সানাউল ইসলাম  ১৬ টি ইউনিয়ন এবং ২ টি পৌরসভার সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

সভায় বিশেষ দোয়া পরিচালনা করেন রাজশাহী জেলা ওলামা দলের সদস্য মকলেছুর রহমান মুকুল (বাস্তববাদী) । 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর