1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারায় বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন ডিএম জিয়া

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১০৫ বার পঠিত


গ্রাম বাংলা নিউজ ডেস্ক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি’র ) ধানের শীষের চূড়ান্ত মনোনয়ন পেলেন বাগমারা উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমান জিয়া।
সংসদীয় আসন ৫৫, রাজশাহী- ৪ বাগমারায় বিকেলে সামাজিক যোগাযোগ মাধমে প্রকাশ পায় যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি’র ) প্রধান কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি চিঠি পেয়েছেন ডিএম জিয়া।
চায়ের স্টল, পাড়া, মহল্লায় চিঠি প্রাপ্তির বিষয়টি নিয়ে সব শ্রেণি পেশার লোকজনের মধ্যে আলোচনা করতে শোনা গেছে।
দলীয় একটি সূত্র জানায়, কৌশলগত কারণে প্রতিটি আসনে একাধিক বিএনপি নেতা-কর্মীরা মনোনয়ন তুলবেন। যদিও এ পর্যন্ত ডিএম জিয়া ছাড়াও অপর চারজন বিএনপি নেতা নমুনেশন উত্তোলন করেছেন।

ডিএম জিয়াউর রহমান জিয়া চূড়ান্ত মনোনয়ন পাওয়ায় বিষয়টি নিজ ভেরিফাইড় পেজে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চূড়ান্ত মনোনয়ন পত্রটি বুধবার বিকেলে প্রকাশ করা হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চূড়ান্ত মনোনয়নপত্রে ১৭ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ উল্লেখ আছে ।
এর পর থেকে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী, শুভানুধ্যায়ীরা সামাজিক যোগাযোগ মাধম থেকে ডাউনলোড করে তা নিজ নিজ ফেজবুকে আপলোড করতে থাকেন। ( ২৪ ডিসেম্বর) বুধবার বাগমারা উপজেলায় টপ অব দ্যা ভিলেজ ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী ২৫ তারিখ দেশে প্রত্যাবর্তন এবং ডিএম জিয়ার চূডান্ত মনোনয়ন প্রাপ্তি ।

বাগমারা উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমান জিয়া’র চূড়ান্ত মনোনয়ন প্রাপ্তির মধ্য দিয়ে দীর্ঘ দিনের নানা জল্পনা কল্পনার অবসান ঘটলো। তৃণমূল বিএনপির নেতাকর্মীদের মধ্যে চাঙ্গা ভাব লক্ষ্য করা গেছে।
মুঠোফোনে রাজশাহী-৪ বাগমারা আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়া মহান আল্লাহ পাকের প্রতি শুকরিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও বাগমারা বাসীর নিকট দোয়া, সমর্থন এবং ভোট প্রার্থনা করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর