1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারায় ওসমান হাদি হত্যার প্রতিবাদ ও ভারতীয় আগ্ৰাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১১৮ বার পঠিত

 

আতাউর রহমান :

শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদ এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রাজশাহীর বাগমারা উপজেলায় তাওহীদে জনতার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) বিকাল ৪ ঘটিকায় বাগমারা উপজেলার ভবানীগঞ্জ জিরো পয়েন্ট প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ভবানীগঞ্জ জিরো পয়েন্ট থেকে গোডাউন মোড় সড়ক প্রদক্ষিণ করে ভবানীগঞ্জ জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়।

উল্লেখ্য, ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদি নির্বাচনী প্রচারণা শেষে অটোরিকশাযোগে বাসায় ফেরার পথে মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তরা তাঁর মাথায় পিস্তল দিয়ে গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা শরীফ ওসমান হাদি হত্যার সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি তারা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এ সময় তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধেও অবস্থান তুলে ধরেন।

বিক্ষোভকারীরা প্রতিবাদী স্লোগানসংবলিত প্ল্যাকার্ড বহন করেন এবং শান্তিপূর্ণভাবে তাদের দাবি উপস্থাপন করেন। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, নিরপরাধ হত্যাকাণ্ড ও দেশের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের প্রতিবাদে তাওহীদে জনতা সর্বদা রাজপথে থাকবে।

মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয়। সার্বিক নিরাপত্তা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর