1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

চট্টগ্রামে এনএসআই সেজে প্রতারণার চেষ্টা, যুবক গ্রেপ্তার

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১১৩ বার পঠিত

গ্রামবাংলা নিউজ:

চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট এলাকায় জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) পরিচয়ে প্রতারণার অভিযোগে সৈয়দ আহমদ শিমুল (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত শিমুল মৌলভীবাজার জেলার কমলগঞ্জের কেওয়ালীঘাট এলাকার মো. নাসির আলীর ছেলে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বিপ্লব উদ্যান এলাকা থেকে তাকে আটক করা হয়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান জানান, বিপ্লব উদ্যানে অবস্থিত ‘দিল খুশ জ্যুস বার’-এর স্টাফ পুনম বড়ুয়াকে এনএসআই কর্মকর্তা সেজে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে প্রতারণার চেষ্টা করছিলেন শিমুল। বিষয়টি সন্দেহজনক মনে হলে পুনম বড়ুয়া চট্টগ্রাম মেট্রো এনএসআইকে বিষয়টি জানান।

পরে এনএসআইয়ের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে গিয়ে যাচাই-বাছাই করে তাকে ভুয়া পরিচয়ধারী হিসেবে শনাক্ত করে। এ বিষয়ে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে।

ওসি সোলায়মান আরও জানান, আটক শিমুলের বিরুদ্ধে প্রতারণা আইনে মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর