1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

আত্তীকরণ বিধিমালা বাতিল–বৈষম্য নিরসনের দাবিতে বাগমারায় অবস্থান কর্মসূচি ঘোষণা

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ২৯৮ বার পঠিত

 

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি:

শিক্ষক–কর্মচারী আত্তীকরণ বিধিমালা ২০১৮–এর বিভিন্ন জটিলতা, বৈষম্য এবং কালো আইন বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে সরকারি কলেজ শিক্ষক সমিতি (সকশিস)। বুধবার (১০ ডিসেম্বর) বাগমারার ভাবনীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়।

সংগঠনটির নেতৃবৃন্দ জানান, আত্তীকৃত শিক্ষক–কর্মচারীরা দীর্ঘদিন ধরে নানামুখী অনিশ্চয়তা, পে–প্রোটেকশন জটিলতা এবং চাকরি স্থায়ীকরণে বিলম্বের কারণে চরম ভোগান্তিতে রয়েছেন। এসব সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

ঘোষণার মাধ্যমে শিক্ষক–কর্মচারীরা কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে—
দ্রুত পদ–মর্যাদা নির্ধারণ করে পদোন্নতি প্রদান, আত্তীকৃত শিক্ষক–কর্মচারীদের পে–প্রোটেকশন দ্রুত বাস্তবায়ন, সহজ ও দ্রুত চাকরি স্থায়ীকরণ, শিক্ষক–কর্মচারীদের চাকরির বদলিযোগ্যতা নিশ্চিতকরণ, একাধিক কলেজের চাকরি গণনা করে কার্যকর চাকরিবিধি বাস্তবায়ন। এখনও নিয়োগ বঞ্চিত শিক্ষকদের দ্রুত নিয়োগ দানের ব্যবস্থা করা।

নেতৃবৃন্দ বলেন, “দীর্ঘদিন ধরে ঝুলে থাকা সমস্যাগুলোর সমাধান ছাড়া আত্তীকৃত শিক্ষক–কর্মচারীরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। তাই আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই।”

ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখা (সকশিস) এর সভাপতি গণিত বিভাগের বিভাগীয় প্রধান সাইফুল ইসলাম বাবুর সভাপতিত্বে এবং সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক, ভূগোল ও পরিবেশ বিভাগের প্রভাষক সাইফুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, সকশিস এর রাজশাহী বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সমাজকর্ম বিভাগের সিনিয়র প্রভাষক হিটলার আলী, ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান জালাল উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক আব্দুর রাজ্জাক, ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান ওহিদুল ইসলাম, প্রভাষক দিপালী খাতুন, তহুরা খাতুন, রুনা লায়লা, সাজ্জাদ হোসেন, মনসুর রহমান, অসীম কুমার দাস, আফজাল হোসেন প্রমুখ।

কর্মসূচির আয়োজন করে সরকারি কলেজ শিক্ষক সমিতি ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর