1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

চাঁপাই নবাবগঞ্জে দৈনিক বাংলাদেশ সমাচার–এর  ১০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৭৮ বার পঠিত

গ্রামবাংলা নিউজ ডেক্স:

চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা প্রেসক্লাবে  দৈনিক বাংলাদেশ সমাচার–এর  ১০ বছর পূর্তি ও ১১তম বর্ষে পদার্পণ উপলক্ষে  আলোচনা সভা ও দোয়া মাহফিল  অনুষ্ঠিত হয়েছে । চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা প্রেসক্লাবে( ৮ ডিসেম্বর) সোমবার বিকাল ৪ ঘটিকায় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক বাংলাদেশ সমাচারের প্রতিনিধি কাজী  মোঃ দুরুল আলম । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল আউয়াল, চাপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি মহাম্মদ ইসাহাক, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক  মোঃ মোয়াজ্জেম হোসেন মেহেদী, সিটি প্রেসক্লাবে  সাধারণ সম্পাদক মেহেদী হাসান, বিশিষ্ট শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজের প্রভাষক মোঃ জনাব আলী, নামোশংকবাটি কলেজের সাবেক সহকারী অধ্যাপক মিয়া আলী আফজাল আজিজী, পলিটেকনিক্যাল কলেজের অধ্যক্ষ ওমর ফারুক, চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা প্রেসক্লাবের সভাপতি মোঃ হাসান ডলার ও চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক নাসিম ও আব্দুল্লাহ আল -মামুন সরকার প্রমুখ। দৈনিক বাংলাদেশ সমাচার–এর সফল দশ বছরের পথচলার মাইলফলক অতিক্রম এবং একাদশ বর্ষে পদার্পণ উপলক্ষে আজ এক আনন্দঘন আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অতিথিরা বলেন, গত এক দশকে বাংলাদেশ সমাচার নিরপেক্ষ সংবাদ পরিবেশন, পাঠকবান্ধব উপস্থাপন এবং সামাজিক দায়বদ্ধতার কারণে পাঠকের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। সাংবাদিকতার নীতিশুদ্ধতা বজায় রেখে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তারা বলেন, ডিজিটাল যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনা আরও জোরদার করতে হবে।অনুষ্ঠানের শুরুতে পত্রিকাটির প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান পর্যন্ত যাত্রাপথ, চ্যালেঞ্জ ও অর্জনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। আলোচকরা বলেন, গত এক দশকে বাংলাদেশ সমাচার নিরপেক্ষ সংবাদ পরিবেশন, পাঠকবান্ধব উপস্থাপন এবং সামাজিক দায়বদ্ধতার কারণে পাঠকের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

দেশ, জাতি, পত্রিকার অগ্রগতি এবং সকল সংবাদকর্মীর কল্যাণ কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করা হয়।  উপস্থিত ব্যক্তিবর্গ সবাই পত্রিকাটির আগামী দিনের সাফল্য কামনা করেন। সাংবাদিকতার নীতিশুদ্ধতা বজায় রেখে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তারা বলেন, ডিজিটাল যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনা আরও জোরদার করতে হবে।

আপনাদের ভালোবাসা ও আস্থাই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি। আগামী দিনগুলোতেও আমরা আরও উন্নত ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রতিশ্রুতি দিচ্ছি। কেক কাটা ও স্মৃতিচারণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর