1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

আরএমপি ১২ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রদবদল

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১০৫ বার পঠিত

গ্রামবাংলা নিউজ:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ১২টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) পদায়ন করা হয়েছে।

আজ রবিবার (৭ ডিসেম্বর) আরএমপি কমিশনার ড. মোঃ জিল্লুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি/পদায়ন কার্যকর করা হয়। অবিলম্বে এই আদেশ কার্যকর হবে। উল্লেখ্য যে, লটারির মাধ্যমে এই ১২ থানায় নতুন ওসি পদায়ন করা হয়েছে।

নতুন পদায়নপ্রাপ্ত ওসিদের তালিকা নিম্নরূপ—

বোয়ালিয়া মডেল থানার বর্তমান ওসি জনাব মোঃ আবুল কালাম আজাদ → মতিহার থানার ওসি।

দামকুড়া থানার ওসি জনাব মোঃ রবিউল ইসলাম → বোয়ালিয়া মডেল থানার ওসি।  চন্দ্রিমা থানার ওসি জনাব মোঃ আরজুন → বেলপুকুর থানার ওসি।

মতিহার থানার ওসি জনাব মোঃ আব্দুল মালেক → রাজপাড়া থানার ওসি।  কাটাখালী থানার ওসি জনাব আব্দুল মতিন → পবা থানার ওসি।

বেলপুকুর থানার ওসি জনাব মোঃ সুমন কাদেরী → কাটাখালী থানার ওসি। শাহমখদুম থানার ওসি জনাব মাছুমা মুস্তারী → এয়ারপোর্ট থানার ওসি।

এয়ারপোর্ট থানার ওসি জনাব মোঃ ফারুক হোসেন → শাহমখদুম থানার ওসি।  পবা থানার ওসি জনাব মোঃ ফরহাদ আলী → কাশিয়াডাঙ্গা থানার ওসি।

কাশিয়াডাঙ্গা থানার ওসি জনাব মোঃ আজিজুল বারী ইবনে জলিল → দামকুড়া থানার ওসি।

কর্ণহার থানার ওসি জনাব মোঃ মনিরুল ইসলাম → চন্দ্রিমা থানার ওসি।  রাজপাড়া থানার ওসি জনাব মোঃ হাবিবুর রহমান → কর্ণহার থানার ওসি।

আরএমপি(মিডিয়া)উপ-পুলিশ কমিশনার সিটিটিসি ও মুখপাত্র মোঃ গাজিউর রহমান (পিপিএম) এক বিজ্ঞপ্তিতে জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত, নিরপেক্ষ ও কার্যকর করতে এই রদবদল করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর