1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারার ভবানীগঞ্জে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে ডক্টরস ক্লিনিকে আলোচনা সভা

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৩ বার পঠিত

বাগমারা প্রতিনিধি:

উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ গোডাউন মোড়ে ডক্টরস ক্লিনিকের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী আয়োজিত এ সভায় বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের অধ্যাপক ও সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মোঃ ইমদাদুল হক (দুলাল)। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “কম খরচে মানসম্মত স্বাস্থ্যসেবা জনগণের মৌলিক অধিকার—আর এই সেবা নিশ্চিত করতেই আমাদের সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. মোছাঃ কামরুনাহার, ডা. মোঃ ফয়সাল হোসেন, রেজিস্ট্রার, মেডিসিন বিভাগ, ডা. মোঃ সাদেকুজ্জামান রিংকু, ডা. মোঃ সাজেদুর ইসলাম, ডক্টরস ক্লিনিকের পরিচালক সাইফুর রহমান, শহিদুল ইসলাম, ময়েন উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, এলাকাভিত্তিক স্বাস্থ্যসেবার মানোন্নয়নে নিয়মিত সচেতনতা, চিকিৎসকদের সঠিক পরামর্শ এবং আধুনিক চিকিৎসা সুবিধা খুবই গুরুত্বপূর্ণ। জনগণের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে এ ধরনের আয়োজন অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে বলেও তারা মন্তব্য করেন।

ডক্টরস ক্লিনিকের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও নিয়মিত এমন সভা ও স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম অব্যাহত থাকবে।

উক্ত সভায় উপজেলার বিভিন্ন এলাকার পল্লী চিকিৎসক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রোগী ও ক্লিনিকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর