1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

রাজবাড়ীতে সেনাবাহিনীর অভিযানে বিদেশি রিভলবার ও রামদাসহ ০১ জন গ্রেফতার

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১৭১ বার পঠিত

গ্রামবাংলা নিউজ:

রাজবাড়ী সদর উপজেলায় আর্মি ক্যাম্পের বিশেষ অভিযানে মো. আলাউদ্দিন পাটোয়ারী (২৮) নামে এক যুবককে বিদেশি রিভলবার ও ধারালো অস্ত্রসহ গ্রেফতার করেছে যৌথ বাহিনী। শনিবার ভোরে সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের নিমতলা গ্রামে এ অভিযান পরিচালিত হয়।

সেনাবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার(১ ডিসেম্বর) ভোর সাড়ে ৪ টা থেকে ৬ টা পর্যন্ত রাজবাড়ী সদর আর্মি ক্যাম্পের একটি বিশেষ টিম লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মারুফ, অধিনায়ক–৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির নেতৃত্বে নিমতলা এলাকার একটি বাড়িতে তল্লাশি অভিযান পরিচালনা করে। এ সময় ওই বাড়ি থেকে মেড ইন জার্মানি ৬ শর্টের একটি বিদেশি রিভলবার এবং একটি রামদা উদ্ধার করা হয়।

আটক আলাউদ্দিন পাটোয়ারী নিমতলা গ্রামের শুকুর পাটোয়ারীর ছেলে। তাকে গ্রেফতারের পর সোমবার সকাল ৭ টায় রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, “সেনাবাহিনীর হাতে আটক ব্যক্তিকে থানায় আনা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, সাম্প্রতিক সময়ে অবৈধ অস্ত্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে যৌথ বাহিনী। এর অংশ হিসেবে জেলার বিভিন্ন এলাকায় বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম।

অভিযানকে কেন্দ্র করে এলাকায় সতর্কতা বৃদ্ধি করা হয়েছে বলে জানা গেছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর