1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

দুর্গাপুরে ভেজাল জিংক সালফেট সার ধ্বংস

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৪ বার পঠিত

 

দূর্গাপুর প্রতিনিধি রাজশাহী:

রাজশাহীর দুর্গাপুরে ছোয়াদ এগ্রো এন্ড ডেইরী কোম্পানির ১ কেজি পরিমাণের ২০ প্যাকেট ভেজাল ভাইটাল জিংক সালফেট (মনোহাইড্রেট) ধংস করেছে উপজেলা কৃষি অফিস।

১ ডিসেম্বর (সোমবার) দুপুর ১২ টার দিকে কৃষি অফিসের পার্শ্বে জব্দকৃত মালামাল মাটি চাপা ও আগুন দিয়ে পুড়িয়ে ধংস করা হয়।

কৃষি অফিস সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর উপজেলার সদরের শাফায়াত এন্টারপ্রাইজ থেকে উল্লেখিত কোম্পানির জিংক সালফেট স্যারের নমুনা সংগ্রহ করে “মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট বিভাগীয় গবেষণাগারে”পাঠানো হয়। প্যাকেটে পণ্যটিতে জিংক (দন্তা) ৩৬% সালফেট ১৭.৫% উল্লেখ ছিলো। কিন্তু রাসায়নিক সার নমুনার বিশ্লেষিত ফলাফল অনুযায়ী , দস্তা (Zn), ওজন ভিত্তিক-১.০% সালফেট (S), ওজন ভিত্তিক-৩.৫% বোরন (B), ওজন ভিত্তিক-১৭.৫% পাওয়া যায়। যেখানে সরকারী বিনির্দেশ অনুযায়ী দস্তা (Zn), ওজন ভিত্তিক নূন্যতম=৩৩.০% সালফার (S), ওজন ভিত্তিক ন্যূনতম =১৫.০% বোরন (B), ওজন ভিত্তিক ন্যূনতম = ২০.০% নির্ধারিত রয়েছে। ফলাফল বিশ্লেষণে, সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ১৭(২) এর (ঘ) উপধারা মোতাবেক প্রদত্ত নমুনাটি ভেজাল জিংক সালফেট মনোহাইড্রেট সার হিসেবে সনাক্ত হয়।

এবিষয়ে দুর্গাপুর উপজেলা কৃষি কর্মকর্তা, সাহানা পারভীন লাবনী জানান, ভেজাল সার সনাক্ত ও জব্দ করে ধ্বংস করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি , ঢাকায়’কে জানানো হয়ছে। কোম্পানী-কে কারন দর্শানোর চিঠি দেওয়া হয়েছে। উপজেলার বিভিন্ন দোকান পরিদর্শন করে ঐ কোম্পানীর ঐ ব্যাচের কোন পন্য পাওয়া যায়নি। ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর