1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বিভাজন ভুলে ধানের শীষকে বিজয়ী করতে এক মঞ্চে দুর্গাপুর বিএনপি

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৯৫ বার পঠিত

 

দূর্গাপুর প্রতিনিধি রাজশাহী
জাহাঙ্গীর আলম আকাশ:

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতীক ধানের শীষকে বিজয়ী করতে সকল বিভাজন ও অভ্যন্তরীণ গ্রুপিং ভুলে ঐক্যবদ্ধ হওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে রাজশাহী দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপি।

দলের সাংগঠনিক শক্তি সুসংহত ও নির্বাচনী মাঠ প্রস্তুতের অংশ হিসেবে শনিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সদরে ঐতিহ্যবাহী ধানহাটা মাঠে নির্বাচনী সমাবেশের আয়োজন করা হয়।। উপজেলা বিএনপি, পৌর বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সমাবেশ মাঠ জনসমুদ্রে পরিণত হয়। দীর্ঘদিন পর একই মঞ্চে বিভাজন ভুলে নেতাকর্মীদের উপস্থিতি দুর্গাপুরের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। তিনি দুর্গাপুর- পুঠিয়ায় সন্ত্রাস ও চাঁদাবাজ নির্মুলের অঙ্গীকার ব্যাক্ত করে বলেন, “ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচারের প্রতীক। আজ ধানহাটা মাঠে যে জনসমাগম হয়েছে, তা প্রমাণ করে দুর্গাপুরের মানুষ পরিবর্তন চায়। তিনি আরও বলেন, “আপনাদের ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে মাঠে নামলে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে। দুর্গাপুর হবে বিএনপির শক্ত ঘাঁটি ইনশাআল্লাহ।

দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক এস এম হাসানুজ্জামান লাল্টুর সভাপতিত্ব করেন।
পৌর বিএনপির সদস্য সচিব আহমেদ রেজাউল হক ও যুগ্ম আহবায়ক আয়নাল হকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক কামরুজ্জামান আয়নাল, সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক হাসান ফারুক ইমাম সুমন, বিএনপি নেতা জার্জিস হোসেন সোহেল, বিএনপি নেতা গোলাম মুর্তুজাসহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর