1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

নওগাঁয় দুই মাথা–তিন হাতওয়ালা এক নবজাতকের জন্ম হয়

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১৫০ বার পঠিত

 

গ্রামবাংলা নিউজ:

নওগাঁয় বিরল শারীরিক গঠনের এক নবজাতকের জন্ম হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে নওগাঁ জেলা শহরের প্রাইম ল্যাব অ্যান্ড হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে দুই মাথা ও তিন হাতওয়ালা একটি নবজাতকের জন্ম দেন আরিফা নামে এক গৃহবধূ। জন্মের খবরে হাসপাতালে উৎসুক মানুষের ভিড়ও লক্ষ্য করা যায়।

হাসপাতাল সূত্র জানায়, জন্মের পর নবজাতককে অত্যন্ত জটিল শারীরিক অবস্থার কারণে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। চিকিৎসকরা জানান, শিশুটির দেহে বিরল ধরনের জন্মগত বিকৃতি থাকায় শারীরিক বিভিন্ন অঙ্গের সঠিক কার্যকারিতা পাওয়া যায়নি। সব চেষ্টা সত্ত্বেও জন্মের মাত্র এক ঘণ্টা পর নবজাতকের মৃত্যু হয়।

আরিফা নওগাঁ সদর উপজেলার রকির স্ত্রী। পরিবার সূত্রে জানা যায়, গর্ভাবস্থায় বেশ কয়েকবার আল্ট্রাসনোগ্রাম করা হলেও শিশুর এমন শারীরিক গঠন আগেই ধরা পড়েনি। হঠাৎ এমন অবস্থার ঘটনায় পরিবার-পরিজন শোকাহত হয়ে পড়েছে।

বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, দুই মাথা বা অতিরিক্ত অঙ্গসহ এ ধরনের শিশুর জন্ম সাধারণত বিরল জিনগত বা ভ্রূণ বিভাজন জনিত জটিলতার কারণে হয়ে থাকে। গর্ভাবস্থার প্রাথমিক পর্যায়ে ভ্রূণের সঠিকভাবে বিভাজন না হওয়ায় এমন ঘটনা ঘটতে পারে।
মর্মান্তিক এ ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ পরিবারকে মানসিক সহায়তার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দিয়েছে। স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে জনমনে কৌতূহল তৈরি হলেও চিকিৎসকরা এমন ঘটনার পেছনে কুসংস্কার নয়, বৈজ্ঞানিক ব্যাখ্যাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর