1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু; ঘাতককে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ৩৮৫ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার :

রাজশাহীর বাগমারায় ছুরিকাঘাতে এক যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ঝিকরা ইউনিয়নের রনশীবাড়ী বাজারে। শুক্রবার,৪ এপ্রিল সন্ধা সাড়ে সাত’টার দিকে মর্মান্তিক এই ঘটনা ঘটে। হত্যার শিকার যুবকের নাম আব্দুর রাজ্জাক (৩৮) পিতা মিঠু। তিনি পার্শ্ববর্তী নওগাঁর, আত্রাই উপজেলার গোয়ালবাড়ী গ্রামের বাসীন্দা বলে জানা গেছে। ভিকটিম পেশায় একজন মাছ বিক্রেতা ছিলেন ।

অপর দিকে হত্যাকারী যুবক আমিনুল ইসলাম (২২) একই গ্রাম ও উপজেলার বাসীন্দা ঝ্যোড়ার ছেলে।
ঠিক কী নিয়ে উভয়ের মধ্যে দ্বন্দ্ব সেটি স্থানীয়রা স্পষ্ট করে জানাতে পারেননি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নের রনসীবাড়ী বাজারে মাছ বিক্রয় করে টিউবওয়েলের পানিতে হাত-পা পরিস্কার করছিলেন ভিকটিম আব্দুর রাজ্জাক। ঘটনাস্থলের কাছাকাছি বুড়া-বুড়ি মাতা মন্দিরের পাশেই ছিল কর্মকারের দোকান। সেখান থেকে একটি ধারালো ছুরি তুলে নিয়ে পরপর দু’বার বুকের বাম পাশে ছুরি ঢুকিয়ে দেয় ঘাতক আমিনুল। ফলে প্রচন্ড রক্তক্ষরণে ঘটনাস্থলেই মৃত্যু হয় আব্দুর রাজ্জাকের।

এরপর রক্তমাখা চুরি নিয়ে দৌড় দেয় অভিযুক্ত আমিনুল। সেসময় ঝিকরা পুলিশ ফাঁড়িতে খবর দিলে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এরপর রনসীবাড়ী গ্রামের পূর্ব পাড়ায় জনৈক রশিদের বাড়ীতে আশ্রয় নেয় ঘাতক আমিনুল। পুলিশ তাকে উদ্ধারের জন্য চেষ্টা করে। এরপর স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে।স্থানীয় সূত্র জানিয়েছে, ইটের আঘাতে সেখানে পুলিশের উপপরিদর্শক সহ ছয়জন পুলিশ সদস্য আহত হয়েছে।তারপর উত্তেজিত জনতা সেই বাড়ির দরজা ভেঙে ঘাতককে বেদম প্রহার করে ফলে ঘাতক আমিনুল ও মৃত্যুর কোলে ঢলে পড়ে।

এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সরকারি মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর