1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

দুর্গাপুরে উত্তরবঙ্গ ডিজিটাল মৎস্য আড়তের উদ্বোধন

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৭৩ বার পঠিত


বাগমারা প্রতিনিধি :

রাজশাহীর বাগমারা ও দুর্গাপুর উপজেলার মোহনগঞ্জ বাজারসংলগ্ন পুরান তাহিরপুর রোডের পাশে উদ্বোধন করা হয়েছে আধুনিক বাজারব্যবস্থার নতুন উদ্যোগ “উত্তরবঙ্গ ডিজিটাল মৎস্য আড়ৎ”। মাছ চাষিদের ন্যায্য মূল্য নিশ্চিত করা ও বাজারজাতকরণে স্বচ্ছতা আনতেই এ আড়ৎটি প্রতিষ্ঠা করা হয়েছে।

আধুনিক সুবিধাসম্পন্ন এ আড়তে রয়েছে অনলাইন সেল ব্যবস্থা, প্যাকিং শেড, সিসি ক্যামেরায় নিরাপত্তা, স্ট্যান্ডবাই জেনারেটর, বিশুদ্ধ পানি, মোবাইল ব্যাংকিং লেনদেন ও প্রযুক্তিনির্ভর অফিস সুবিধা। চাষিদের জন্য রয়েছে সরাসরি সেবা, মূলধন সহায়তা এবং প্রয়োজনীয় প্রযুক্তিগত পরামর্শ।

আড়তের উদ্বোধনী অনুষ্ঠানে আড়ৎ চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। মৎস্য আড়ৎদার রফিকুল ইসলামের সভাপতিত্বে
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, দুর্গাপুর উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন।

আড়ৎ মালিক আহসান হাবিবের পরিচালনায় বক্তব্য দেন, শতফুল বাংলাদেশের নির্বাহী পরিচালক নাজিম উদ্দিন মোল্লাহ, মাস্টার শহিদুল ইসলাম, অধ্যাপক সাইফুল ইসলাম, রতন, হিরু, মাস্টার লুৎফর রহমান, বিএনপি নেতা সালাম পারভেজ, আড়তদার রফিকুল ইসলাম, রাশু, তোতা, রঞ্জু, জাকির হোসেন, খোকন, হারুনুর রশিদ, রাজু সরদার প্রমুখ।

আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন মোহনগঞ্জ কওমি মাদ্রাসার অধ্যক্ষ ইউনুস আলী শেখ। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন এলাকার মৎস্য চাষী, ব্যবসায়ী, সুধীজন সহ উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।

আড়ৎটি চালু হওয়ায় ক্ষুদ্র মাছচাষিদের উৎপাদিত মাছ সঠিক দামে বিক্রির সুযোগ সৃষ্টি হয়েছে এবং মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য কমছে। পাশাপাশি স্থানীয় অর্থনীতি, কর্মসংস্থান ও পুষ্টি নিরাপত্তায় ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর