1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারার হাট-গাঙ্গোপাড়া বাজারে জামায়াতের এমপি প্রার্থী ডাঃ বারীর গণসংযোগ অনুষ্ঠিত

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৬১ বার পঠিত



বাগমারা প্রতিনিধি:

রাজশাহীর বাগমারা উপজেলার হাট-গাঙ্গোপাড়া বাজারে জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী ডাক্তার আব্দুল বারীর গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল সাড়ে তিনটায় হাট-গাঙ্গোপাড়ায় গণসংযোগ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

গণসংযোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. আব্দুল বারী।
হাট গাঙ্গোপাড়া উচ্চ বিদ্যালয় গেটের সামনে থেকে গণসংযোগ শুরু হয়। পরে বাজারের ব্যবসায়ী, পথচারী সহ সুধীজনদের সাথে আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার লক্ষ্যে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। সেই সাথে দলীয় নেতা কর্মী সাথে নিয়ে হাট গাঙ্গোপাড়া বাজারের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করেন ডাক্তার আব্দুল বারী।

ব্যবসায়ী ও সাধারণ মানুষের সাথে মতবিনিময় কালে জামায়াতের এমপি প্রার্থী ডাক্তার আব্দুল বারী বলেন, “জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে প্রতিটি নাগরিকের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে। যার যা প্রাপ্য, তাকে তা দেওয়া হবে। ঘুষ ও দুর্নীতির কোনো স্থান থাকবে না। জামায়াত সবসময় দেশ ও জনগণের কল্যাণে রাজনীতি করে।”

প্রধান অতিথি আরো বলেন, “মা-বোনদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি যোগ্যতা অনুযায়ী তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।”

গণসংযোগে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা জামায়াতের সুরা ও কর্ম পরিষদ সদস্য মাস্টার আহাদ আলী কবিরাজ, উপজেলা জামায়াতের আমির মাস্টার কামরুজ্জামান হারুন, সেক্রেটারি সহকারী অধ্যাপক অহিদুল ইসলাম, ভবানীগঞ্জ পৌর জামায়াতের আমির আশরাফুল ইসলাম আশিক, আউচপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর আল আমিন, সেক্রেটারি সাইফুল ইসলাম, শুভডাঙ্গা ইউনিয়নের আমীর সাহার আলী, সেক্রেটারি আমিনুল ইসলাম, নরদাশ ইউনিয়নের আমীর মমতাজুল ইসলাম, সেক্রেটারি আল মামুন, গোবিন্দপাড়া ইউনিয়নের আমীর বাবুল হোসাইন, সেক্রেটারি দেলোয়ার হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শাহিন আলম , বাগমারা পশ্চিম শিবিরের সভাপতি মিকদাদ হোসেন প্রমুখ। এ সময় জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর