1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

“বৈষম্যহীন ৯ম পে-স্কেল” ‎সর্বনিম্ন ৩৫ হাজার টাকা বেতনের দাবিতে রেল কর্মচারীদের আল্টিমেটাম, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৩০ বার পঠিত

লালমনিরহাট প্রতিনিধি।।
‎বাংলাদেশ রেলওয়ের ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের বেতন ও পদ-পদবীর বৈষম্য দূর করে বৈষম্যহীন ৯ম পে-স্কেল ঘোষণা এবং সর্বনিম্ন মূল বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণের দাবিতে সরকারের কাছে আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক ও কর্মচারী ঐক্য জোট।

‎​বুধবার (২৬ নভেম্বর) দুপুরের দিকে লালমনিরহাটে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনের পর ঐক্য জোটের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি পেশ করেন।

‎স্মারকলিপিতে ৩০ নভেম্বরের মধ্যে পে-কমিশনের রিপোর্ট পেশ এবং ১৫ ডিসেম্বরের মধ্যে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবি জানানো হয়।
‎​
‎​স্মারকলিপিতে রেল কর্মচারীদের বর্তমান বেতন কাঠামোর বৈষম্য নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক ও কর্মচারী ঐক্য জোটের নেতারা বলেন, ২০১৫ সালের ৮ম পে-স্কেলের প্রায় ১০ বছর পূর্ণ হতে চলেছে। বর্তমান বাজারের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সর্বনিম্ন বেতন ৮ হাজার দুইশত পঞ্চাশ টাকায় একজন কর্মচারীর পক্ষে ৬ সদস্যের পরিবার নিয়ে মানবিক ও সামাজিক মর্যাদা সহকারে জীবনধারণ করা অসম্ভব।

‎​তারা আরও বলেন, বর্তমানে ১১-২০ গ্রেডের কর্মচারীদের ১০টি গ্রেডের বেতনের মোট পার্থক্য মাত্র ৪ হাজার টাকা (৮২৫০ টাকা থেকে ১২৫০০ টাকা)। অথচ একই সময়ে প্রথম থেকে দশম গ্রেডের কর্মকর্তাদের ১০টি গ্রেডের বেতনের মোট পার্থক্য ৬২ হাজার টাকা (১৬ হাজার টাকা থেকে ৭৮ হাজার টাকা।

‎​বর্তমানে প্রথম গ্রেড ও ২০তম গ্রেডের বেতনের অনুপাত ১:১০, যা চরম বৈষম্যমূলক। ঐক্য জোট এই অনুপাত ১:৪ এ নামিয়ে এনে মোট ১২টি গ্রেডের ভিত্তিতে ৯ম পে-স্কেল ঘোষণার দাবি জানিয়েছে।

‎​কুক-দারোয়ানসহ নানাবিধ সুবিধা এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের ৩২ হাজার টাকা পর্যন্ত আর্থিক সুবিধা দেওয়া হলেও ১১-২০ গ্রেডের কর্মচারীরা এসব সুবিধা থেকে সম্পূর্ণ বঞ্চিত। কর্মকর্তাদের জন্য গাড়ী, আবাসিক সুবিধা, সুদমুক্ত গাড়ীর ঋণ দেয়া প্রয়োজন বলে জানিয়েছেন বক্তারা।

‎তারা আরও বলেন, ​দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে পরিবারের ভরণ-পোষণের ব্যয় বৃদ্ধি পাওয়ায় কর্মচারীরা বর্তমান ভাতাসমূহের ব্যাপক বৃদ্ধির দাবি জানান।

‎পদ-পদবী বৈষম্য ও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে ​ঐক্য জোটের নেতারা বলেন, স্বাধীনতার ৫৩ বছর পরেও সচিবালয়ের বাহিরের দপ্তর ও অধিদপ্তরের কর্মচারীদের জন্য কমন ক্যাটাগরির পদনাম বা গ্রেডের কোনো পরিবর্তন করা হয়নি, অথচ সচিবালয়সহ হাইকোর্ট ও ডিসি অফিসের কর্মচারীদের পদনাম ও গ্রেড পরিবর্তন করা হয়েছে। তাই সচিবালয়ের ন্যায় সকল দপ্তর, অধিদপ্তরের কর্মচারীদের পদ-পদবী পরিবর্তনসহ কমন ক্যাটাগরির এক ও অভিন্ন নিয়োগবিধি প্রণয়নের দাবিও জানানো হয়।

‎​ঐক্য জোটের আহ্বায়ক মোঃ আনিছুর রহমান বলেন, আমাদের ন্যায্য অধিকার এবং সাংবিধানিক মৌলিক অধিকার নিশ্চিত করতে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে। ১৫ ডিসেম্বরের মধ্যে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ করা না হলে, আমরা রেলসহ সকল সরকারি দপ্তরে কঠোর ও লাগাতার আন্দোলন কর্মসূচিতে যেতে আমরা বাধ্য হবো।

‎বক্তব্য শেষে লালমনিরহাট জেলা প্রশাসক বরাবরে​স্মারকলিপি প্রদান করেন, সংগঠনের আহ্বায়ক আনিসুর রহমান, যুগ্ম-আহ্বায়ক মোঃ লুৎফর রহমান, যুগ্ম-আহ্বায়ক মোঃ সাইদুর রহমান, যুগ্ম-আহ্বায়ক মোঃ শামসউদ্দিন খন্দকার প্রমুখ।

‎এর আগে রেল ভবন থেকে বিশাল একটি মিছিল নিয়ে বিভিন্ন শ্লোগান দিয়ে জেলা প্রশাসকের কার্যালয় অভিমুখে যাত্রা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর