1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

রাজবাড়ী গোয়ালন্দে চোরাই গরু–পিকআপসহ চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১০৬ বার পঠিত

গ্রামবাংলা নিউজ:

রাজবাড়ীর গোয়ালন্দে চোরাই গরু ও পিকআপভ্যানসহ আন্তজেলা গরু চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার ভোলাই মাতুব্বার পাড়া এলাকায় চালানো বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন।

গ্রেপ্তার দুই চোরাচালানকারী হলেন—গোয়ালন্দ উপজেলার নলিয়াপাড়া গ্রামের কাজল প্রামানিকের ছেলে সুজাত প্রামানিক (৩৮) এবং নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার খাজুর খোর্দ্দকালনা গ্রামের আ. জব্বার মন্ডলের ছেলে আতোয়ার হোসেন (৪৩)।

ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে একটি চক্র চোরাই গরু নিয়ে পিকাপে করে দ্রুত এলাকা ত্যাগের চেষ্টা করছে। খবর পেয়ে পুলিশ ভোররাতে ভোলাই মাতুব্বার পাড়া এলাকায় অভিযান চালায়। এসময় পিকাপসহ দুই সদস্যকে আটক করা হয়। তাদের হেফাজত থেকে একটি চোরাই ষাঁড় গরু ও গরু পরিবহনে ব্যবহৃত পিকাপ (নম্বর—ঢাকা মেট্রো ন-২১-৬৫৩৪) জব্দ করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুইজন দীর্ঘদিন ধরে আন্তজেলা গরু চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর