
বাগমারা প্রতিনিধি:
বাগমারায় এনসিপি নেতা কর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ভবানীগঞ্জ বাজারের দলীয় কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নেতাকর্মীদের উপস্থিতি ছিল অনেক। আর আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন রাজশাহী-৪ আসনের জনপ্রিয় মুখ ও এনসিপি’র এমপি প্রার্থী মীর ফারুক হোসেন। সভাটি পরিচালনা করেন উপজেলা এনসিপি’র সমন্বয়ক আলী মুর্তজা।
আলোচনা সভায় বক্তারা বলেন —বাগমারায় পরিবর্তনের স্রোত থামানো যাবে না। এনসিপি একটি নতুন দল। বাগমারার সকল তরুণ ভোটার যদি আমাদের সহোযোগীতা করে তা হলে সবাইকে সাথে নিয়ে আমাদের স্বপ্নের অত্যাধুনিক বাগমারা গড়ে তোলা হবে ।
মীর ফারুক হোসেন বলেন, আমি নির্বাচিত হলে সবার আগে বাগমারার শিক্ষিত বেকারদের কর্ম সংস্থানের ব্যবস্থা করবো। সেই সাথে বাগমারার সকল অন্যায়,অবিচার, দূর্নিতী দূর করে সাম্যের বাগমারা গড়ে তোলা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগমারার সর্বস্তরের জনগণের নিকট দোয়া, সমর্থন এবং সর্বোপরি শাপলা কলি মার্কায় ভোট প্রার্থনা করেছেন তিনি।এ সভায় বাগমারার অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।