1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

রাজশাহীর বাগমারায় খেলার সময় অটোভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু !

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১৭৯ বার পঠিত

গ্রামবাংলা নিউজ:

রাজশাহীর বাগমারা উপজেলায় খেলার সময় অটোভ্যানের ধাক্কায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম জোহান হোসেন (৫)। সে শুভডাঙ্গা ইউনিয়নের বারুইপাড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে। আজ শুক্রবার সকালে তার মৃত্যু হয়।

পরিবার জানায়, সকালে জোহান বাড়ির পাশে তার সহপাঠিদের সাথে খেলছিল। বেলা ১১টার দিকে সে তেগাছি–মচমইল সড়কের পাশে যায়।  এ  দিকে একই গ্রামের এক ভ্যান চালক দ্রুতগতিতে মচমইল অভিমুখে যাচ্ছিল। জোহান রাস্তা পার হতে গেলে  অটোভ্যান  তাকে ধাক্কা দেয়। এতে সে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। অচেতন অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জোহানের মৃত্যু হয়।

স্বজনদের ভাষ্য, জহুরুল ইসলামের এক ছেলে ও এক মেয়ে। জোহানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, ঘটনাটি শোনার পর খোঁজ নেওয়া হয়েছে।  এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর