1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বগুড়ার শিবগঞ্জে ৪২ বোতল ইস্কাফ সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৯৯ বার পঠিত

গ্রামবাংলা নিউজ:

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায় পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ৪২ বোতল ইস্কাফসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. মফিজুল ইসলাম (৩০)। তিনি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার উত্তর সরকারটারী গোপালপুর এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গত বুধবার (১৯ নভেম্বর) গভীর রাতে রংপুর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস মোকামতলা ইউনিয়নের মুরাদপুর গ্রামের মির এন্ড রুবেল এলপিজি অটো গ্যাস স্টেশনের সামনে স্থাপিত চেকপোস্টে তল্লাশির জন্য থামানো হয়। এ সময় সন্দেহজনক আচরণের কারণে মফিজুলকে তল্লাশি করলে তার কাছ থেকে ৪২ বোতল ইস্কাফ উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে থানা হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর