1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারায় বাড়ি থেকে বের হওয়ার রাস্তায় বাঁশের বেড়া 

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১৭৬ বার পঠিত

 

গ্রাম বাংলা ডেক্স:

বাগমারার হামিরকুৎসা তে বাঁশের বেড়া নির্মাণ করে প্রতিবেশীদের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার হামিরকুৎসা ইউনিয়নের ৫নং হামিরকুৎসা (আলোকনগর)গ্রামের সাইদুর রহমানের বাড়ি থেকে বের হওয়ার গেটের সামনে বাঁশের বেড়া দিয়েছে প্রভাবশালী শওকত সোনাল ও তার ভাই শাহজাহান সোনাল। এ ব্যাপারে ভুক্তভোগী পরিবার স্থানীয় ইউপি চেয়ারম্যান বরাবর মৌখিক অভিযোগ করেও কোন প্রতিকার পায়নি। ফলে পাশের সরু পথ দিয়ে কোনোরকম চলাচল করছে ওই পরিবার।

সরেজমিনে দেখা গেছে, পরিবারটি বাড়িতে প্রবেশের রাস্তা বাঁশ দিয়ে দুটি গেট বন্ধ করে দেওয়া হয়েছে। বাড়ির দক্ষিন গেটের সামনে শওকত সোনাল ও তার ভাই শাহজাহান এবং বাড়ির পূর্ব পাশের গেট তৈয়ব আলী ফোজদার বাঁশের বেড়া নির্মান করে বন্ধ করে দিয়েছেন। উত্তর ও দক্ষিন পাশে অন্য প্রতিবেশিদের বাড়ি থাকায় যাতায়াতের কোনো ব্যবস্থা নেই।

ভুক্তভোগী সাইদুর রহমান বলেন, ‘অনেক বছর ধরে আমরা রাস্তাটি ব্যবহার করে আসছি। গতকাল বুধবার প্রতিবেশি শওকত সোনাল, শাহজাহান সোনাল স্থানীয় আক্কাস আলী,শহিদুল,নুরুল সহ কয়েক জন শাবল ও লাঠি হাতে এসে আধিপত্য বিস্তার ও ক্ষমতার অপব্যবহার করে আমাদের চলাচলের রাস্তাটি বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে। আমরা এখন অসহায় হয়ে পড়েছি। বাড়ি থেকে বের হতে পারছি না। পাশের একটি সরু পথ দিয়ে যেতে হয়। যা খুবই কষ্টসাধ্য ও এভাবে যেতে সময় নষ্ট হয়।’

অবরুদ্ধ পরিবারের সাইদুর রহমানের স্ত্রী বলেন, আমাদের বাড়ি থেকে বের হতে রাস্তার ব্যবস্থা করে দিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।আমরা নিঃসন্তান বলে কি বিচার পাবো না?

এ বিষয়ে শওকত সোনারের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি রাস্তা বন্ধ করে দেওয়ার কথা স্বীকার করে বলেন, জমিটা আমার ক্রয়কৃত তাই বেড়া দিয়ে জমির দখল নিয়েছি।

হামিরকুৎসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, ‘পরিবারটির চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এটা খুবই অমানবিক। যদিও তারা লিখিত কোন অভিযোগ করেনি।মৌখিক অভিযোগের ভিত্তিতে বিষয়টি সমাধানের জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বসে মিমাংসা করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর