1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

প্রার্থী পরিবর্তনের দাবিতে রাজশাহী- ৫ আসনে মশাল মিছিল ও মহাসড়ক অবরোধ

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১৬০ বার পঠিত

স্টাফ রিপোর্টর:

প্রার্থী পরিবর্তনের দাবিতে রাজশাহী -৫ আসনে মশাল মিছিল ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে  মনোনয়নপ্রত্যাশীর সমর্থকরা।

রোববার সন্ধ্যা ছয়টার দিকে পুঠিয়া উপজেলার বিরালদহ বাজারের বিএনপি নেতাকর্মীরা জড়ো হয়। পরে তারা রাজশাহী-ঢাকা মহাসড়কের মশাল মিছিল বের করে। মিছিলটি মাইপাড়া বাজার হয়ে বিরালদহ মাজারের সামনে এসে শেষ হয়। সেখানে তারা রাস্তার উপর আগুন জ্বালিয়ে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে। ঘণ্টাব্যাপি এই অবরোধে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আটকা পড়ে শতশত যানবাহন।

এ সময় নেতাকর্মীরা বলেন, দলের প্রকৃত ত্যাগী নেতাদের বাদ দিয়ে কর্মী ও গণবিচ্ছিন্ন নেতা অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলকে ধানের শীষ প্রতীকের সম্ভাব্যপ্রার্থী ঘোষণা করা হয়েছে। যা কোনভাবেই মেনে নেবে না দলের তৃণমূলের নেতাকর্মীরা।

তারা বলেন, যোগ্য ও ত্যাগী নেতাদের মনোনয়ন না দিলে আসনটি বিএনপির হাতছাড়া হবে। কাজেই সব মনোনয়নপ্রত্যাশীদের ঢাকায় ডেকে আলোচনা করে মনোনয়ন পুর্নবিবেচনার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন নেতাকর্মীরা।

রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনে ধানের শীষের মনোনয়ন চান নয়জন। তারা হলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও পুঠিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, বিএনপির মিডিয়া সেলের সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক মাহমুদা হাবিবা, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল, পুঠিয়া বিএনপির সাবেক সহ-সভাপতি ইসফা খায়রুল হক, শিল্পপতি আব্দুস সাত্তার, এ আসনের সাবেক প্রয়াত সংসদ সদস্য নাদিম মোস্তফার ছেলে জুলকার নাঈম মোস্তফা, যুক্তরাজ্য প্রবাসী ব্যারিস্টার রেজাউল করীম, শ্রমিক দলনেতা রোকনুজ্জামান আলম ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক কোষাধক্ষ্য গোলাম মোস্তফা।

এদের মধ্যে দলীয় মনোনয়ন পান অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। এর আগে তিনি ২০০৮ ও ২০১৮ সালে বিএনপির মনোনয়নে নির্বাচন করে পরাজিত হন। পুঠিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম ১৯৯৬ সালে বিএনপির মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন। ফলে যোগ্য প্রার্থী না দিলে এবারে এই আসনটি হারানোর আশঙ্কা করছে তৃনমূল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর