1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

রাজশাহী-৫ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবি সংবাদ সম্মেলনে

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ২১৪ বার পঠিত


‎দূর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি জাহাঙ্গীর আলম আকাশ:

রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনে বিএনপির প্রাথমিকভাবে মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলামের মনোনয়ন পরিবর্তনের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।

‎রোববার (৯ নভেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে দূর্গাপুর প্রেসক্লাবে উপজেলা বিএনপির আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এসএম আকবর আলাী বাবলু।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, “অধ্যাপক নজরুল ইসলামকে তৃণমূলের মতামত উপেক্ষা করে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি এলাকার মানুষের সঙ্গে সম্পৃক্ত নন, নিয়মিত দলের কর্মসূচিতেও অংশ নেন না। তাঁর পরিবর্তে স্থানীয়ভাবে গ্রহণযোগ্য ও জনসমর্থিত নেতাকে মনোনয়ন দেয়ার জোর দাবী জানান।”

‎লিখিত বক্তব্যে, উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা আরও বলেন, “রাজশাহী-৫ আসনে বহু ত্যাগী ও জনপ্রিয় নেতা রয়েছেন, যারা দলের কঠিন সময়েও পাশে ছিলেন। অথচ তাদের বাদ দিয়ে হঠাৎ একজন অচেনা মুখকে প্রার্থী করা হয়েছে—যা তৃণমূলের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। ‎ বক্তারা কেন্দ্রীয় বিএনপির কাছে অধ্যাপক নজরুল ইসলামের মনোনয়ন বাতিল করে জনসমর্থিত প্রার্থীকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।

‎ এসময় সাবেক সাধারন সম্পাদক আব্দুস সামাদ, পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মন্ডল, দুর্গাপুর পৌর বিএনপির সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক সহকারী অধ্যাপক সোহেল রানা সেলিম, দুর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম মোর্শেদ শিবলী, পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক মাইনুল ইসলাম রঞ্জু, পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, দুর্গাপুর পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক নুরুল ইসলাম, বানেশ্বর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক পলান আলী সর্দার, মাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মমিন মৃধা, সাবেক সভাপতি আঃ গাফ্ফার মন্টু, পুঠিয়া উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল হোদা, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক হারুনুর রশিদ মামুন, দুর্গাপুর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক চয়েন উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক আরমান কবির সুজন, পুঠিয়া পৌর যুবদলের সাবেক সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমন আহমেদ সুমন, সাবেক ছাত্রনেতা মোক্তাদির হোসেন মন্টুসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। তারা সবাই রাজশাহী -৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের মনোনয়ন বঞ্চিত জুলফার নাইম মোস্তফা বিস্ময়, আবু বক্কর সিদ্দিক, ও ইসফা খায়রুল হক শিমুলের সমর্থক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর