1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারার আউচপাড়ায় জামায়াতের কর্মীসভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১৩৭ বার পঠিত

 

বাগমারা প্রতিনিধি:

রাজশাহীর বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়নের মুগাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামী শাখার উদ্যোগে সুধী সমাবেশ ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াতের একক প্রার্থী ডা. আব্দুল বারী। তিনি বলেন, “জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে প্রতিটি নাগরিকের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে। যার যা প্রাপ্য, তাকে তা দেওয়া হবে। ঘুষ ও দুর্নীতির কোনো স্থান থাকবে না। জামায়াত সবসময় দেশ ও জনগণের কল্যাণে রাজনীতি করে।”

এর আগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি বলেন, “মা-বোনদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি যোগ্যতা অনুযায়ী তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।”

সমাবেশে প্রধান আলোচক ছিলেন উপজেলা জামায়াতের আমির মাস্টার কামরুজ্জামান হারুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক অহিদুল ইসলাম এবং শুরা ও কর্মপরিষদ সদস্য আইনাল হক। সমাবেশের সভাপতিত্ব করেন আউচপাড়া ইউনিয়ন জামায়াতের আমির আল আমিন হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন অধ্যাপক আফজাল হোসেন, সভাপতি – যুব বিভাগ, আউচপাড়া ইউনিয়ন জামায়াত।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভবানীগঞ্জ পৌর জামায়াতের আমির আশরাফুল ইসলাম আশিক ও সেক্রেটারি রফিকুল ইসলাম। আলোচনা শুরুর আগে মুগাইপাড়া বাজার এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে গণসংযোগ করেন অতিথিরা। এ সময় জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর