1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারায় কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় অনুষ্ঠিত হচ্ছে নবম শ্রেণির ফাইনাল পরীক্ষা

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১৫৮ বার পঠিত

 

বাগমারা প্রতিনিধি:

রাজশাহীর বাগমারায় কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় অনুষ্ঠিত হচ্ছে নবম শ্রেণীর ফাইনাল পরীক্ষা।

উপজেলার তিনটি কেন্দ্রে এক যোগে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি ভোকেশনাল এর নবম শ্রেণীর ফাইনাল পরীক্ষা।

বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় বাংলা বিষয়ের পরীক্ষা। কেন্দ্র ঘুরে দেখা গেছে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এই নবম শ্রেণীর বোর্ড ফাইনাল পরীক্ষা।

তিনটি কেন্দ্রের মধ্যে হাট গাঙ্গোপাড়া বিএম কারিগরি কলেজে নবম শ্রেণীর ফাইনাল পরীক্ষার কেন্দ্রে গিয়ে দেখা যায় শান্তিপূর্ণ পরিবেশে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছেন।

২০২৫ সালের নবম শ্রেণীর ফাইনাল পরীক্ষায় উক্ত কেন্দ্রে অংশগ্রহণ করেছে আটটি শিক্ষা প্রতিষ্ঠানের ৩১৭ জন শিক্ষার্থী।

নকল মুক্ত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন নবম শ্রেণীর বোর্ড ফাইনাল পরীক্ষা। উক্ত কেন্দ্র উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি রয়েছেন পরিসংখ্যান অফিসার কাউসার আলী।

এছাড়াও উপজেলার ভবানীগঞ্জ কারিগরি ব্যবস্থাপনা কলেজ কেন্দ্রে দশটি শিক্ষা প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থী ৩৫৮ জন এবং কাতিলা সবুজ সংঘ আদর্শ হাই স্কুল ও কলেজ কেন্দ্রে আটটি শিক্ষা প্রতিষ্ঠানের ২৯০ জন নবম শ্রেণীর ফাইনাল পরীক্ষায় অংশ গ্রহণ করে।

হাট গাঙ্গোপাড়া বিএম কারিগরি কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব আশরাফুল হক বলেন, কারিগরি শিক্ষা বোর্ডের নির্দেশনা মোতাবেক নকল মুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর