1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারায় অসময়ের বৃষ্টিতে ২৬০ হেঃ জমির ফসল তলিয়ে গেছে, বিপাকে কৃষকরা

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ২৩৬ বার পঠিত

ভবানীগঞ্জ পৌর প্রতিনিধ :

রাজশাহীর বাগমারা উপজেলায় হঠাৎ করে নেমে আসা এক রাতের টানা বৃষ্টিতে তলিয়ে গেছে শত শত একর ফসলের মাঠ। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষকরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাত থেকে শনিবার সকাল সকাল পর্যন্ত টানা বৃষ্টিতে উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চলে পানি জমে যায়। এতে আগাম মৌসুমের আলু, পেঁয়াজ, মরিচসহ বিভিন্ন শীতকালীন সবজির ক্ষতি হয়েছে। পাশাপাশি পানবরজ ও পুকুরে চাষকৃত মাছও ভেসে গেছে।

কৃষকরা জানান, বছরের এই সময়টিতে এমন বৃষ্টি একেবারেই অস্বাভাবিক। অনেকেই আগাম ফসলের আশায় চাষাবাদ শুরু করেছিলেন— কিন্তু এক রাতের বৃষ্টিতেই সব শেষ।

এর পাশাপাশি স্থানীয়দের অভিযোগ, বাগমারার বিভিন্ন এলাকায় যেসব খাল ও ড্রেনেজ পথ দিয়ে পানি নিষ্কাশন হতো, সেগুলো এখন বন্ধ করে দেওয়া হয়েছে। ওইসব জায়গায় মাছ চাষ করায় বর্ষার পানি আটকে থেকে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে বৃষ্টির পর পানি নামতে না পারায় ফসলের ক্ষতির পরিমাণ বেড়েছে।

মাধাইমুড়ি গ্রামের কৃষক শামসুদ্দিন মন্ডল বলেন, জমির ধান কেটে রাখা ছিল হঠাৎ রাতভর বৃষ্টি হওয়ার নষ্ট হয়ে গেছে ধান। আমার মতো অনেক কৃষক তাদের জমির ধান কেটে রেখেছে। মোহনপুর গ্রামের এমদাদুল হক, আনিসুর রহমান, মজিবুর রহমান, জানান তাদের পান বরজ পুকুর মাছ জমির কপি খেত নষ্ট হয়ে গেছে।

আরও কৃষক আব্দুর রহিম বলেন, আমার পাম বরজ ভেঙে গেছে।  ঝড় আর বৃষ্টিতে একাকার অবস্থা পান বরজের।  অনেক ক্ষতি হয়েছে পান বরজ পড়ে গিয়ে। কোয়ালি পাড়া গ্রামের এনামুল শাহাবুর তাদের পান বরজ বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে।

বাগমারা উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক  জানান, একরাতের বৃষ্টিতে শতশত হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। সারা বছর বৃষ্টি হলেও সেভাবে তেমন ক্ষতি হয়নি। তবে এক রাতের বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বাগমারায় অতিবৃষ্টির ফলে মাঠ ফসলের প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ রোপা আমন ১০ হে.পান ৪০ হে.

সরিষা ৫০ হে.সবজি ১২০ হে.পেঁয়াজ (কন্দ) ৪০ হে.মরিচ ৫ হে.কৃষকদের মাঠের পানি অতিদ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করা সহ সংশ্লিষ্ট ব্লকের উপ-সহকারি কৃষি কর্মকর্তার সাথে সার্বক্ষণিক যোগাযোগ করে পরামর্শ নেওয়া সহ ধৈর্য্য ধারণ করার জন্য বলা হয়েছে । আশা করছি আগামী ২-১ দিনের মধ্যেই আবহাওয়া অনুকুলে আসলে  মাঠ ফসলের স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী অফিসার মাহবুল ইসলাম বলেন, হঠাৎ বৃষ্টির কারণে বাগমারায় মাঠের ফসল নষ্ট হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর