1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

সাইবার বুলিং ও অশ্লীল সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১৮৬ বার পঠিত

গ্রামবাংলা ডেক্স:

কুড়িগ্রাম জেলায় ক্রমবর্ধমান সাইবার বুলিং ও অশ্লীল সামাজিক যোগাযোগ মাধ্যম পেজ বন্ধে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে জুভেন্স রাইট নেট সামাজিক সংগঠন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসক সিফাত মেহনাজের হাতে গুরুত্বপূর্ণ পাঁচটি দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেন সামাজিক সংগঠন ‘জুভেন্স রাইট নেট’র কেন্দ্রীয় সভাপতি মুজাহিদ ইসলাম জয়।

দাবিগুলো হলো: কুড়িগ্রাম জেলার সকল অশালীন ও মানহানিকর ফেসবুক পেজ ও আইডি তাৎক্ষণিকভাবে শনাক্ত ও বন্ধের উদ্যোগ গ্রহণ, এসব পেজ বা আইডি পরিচালনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা গ্রহণ, জেলার শিক্ষা প্রতিষ্ঠানসমূহে সাইবার সচেতনতা কার্যক্রম ও সেমিনার আয়োজন করা, জেলা পর্যায়ে একটি সাইবার হেল্পডেস্ক বা হটলাইন চালু করে ভূক্তভোগীদের দ্রুত সহায়তা নিশ্চিত করা এবং স্থানীয় গণমাধ্যম, সংগঠন ও তরুণ স্বেচ্ছাসেবীদের মাধ্যমে সাইবার অপরাধ প্রতিরোধে প্রচার-প্রচারণা বৃদ্ধি করা।

এসময় উপস্থিত ছিলেন- ‘জুভেন্স রাইট নেট’র কেন্দ্রীয় সহ-সভাপতি আরাফাত হোসাইন, কুড়িগ্রাম জেলা সভাপতি সাবিহা কবীর এবং সাধারণ সম্পাদক মাহিয়া জান্নাত রোজ প্রমূখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর