1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

দুর্গাপুরে ঈদুল ফিতর উপলক্ষে এসপিএল নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ৮৩ বার পঠিত

 


দুর্গাপুর প্রতিনিধিঃ

রাজশাহীর দুর্গাপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের পার চৌপুকুরিয়া (সর্দার পাড়া) গ্রামে ঈদুল ফিতর উপলক্ষে এস পি এল নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
গত ৩১ শে মার্চ রাতে যুবসমাজের উদ্যোগে এ খেলাটি অনুষ্ঠিত হয়।

উক্ত খেলাটি অত্র এলাকার মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। খেলাটিতে রয়েল স্টার, স্টার এলিভেন, ড্রিম এলিভেন ও এস পি কিং এই চারটি টিম অংশগ্রহণ করেন।সন্ধ্যার পর থেকে এ খেলাটি আরম্ভ হয় এবং রাত বারোটার দিকে পরিসমাপ্তি ঘটে।
চারটি দলের হাড্ডাহাড্ডি লড়াই শেষে এস পি কিং ও রয়েল স্টার ফাইনাল খেলায় উপনীত হয়। এস পি কিং গ্রুপে অংশগ্রহণ করেন, সানোয়ার, ইসমাইল হোসেন নবী, জনাব, হাসিবুর, রাজু,নজরুল, আসাদ,নিরব, সোহান, শামীম, সিয়াম,শাওন, উৎস ও শাহীন। অপরদিকে রয়েল ইস্টারে অংশগ্রহণ করেন, রাজ্জাক, রায়হান, ইমন, কুদ্দুস, সুজন, রাফি, বাবু, সাগর বিপ্লব, আনোয়ার, রনি ও মাহিন।
পরিশেষে, ফাইনাল খেলায় মুখোমুখি হয়ে এস পি কিং রানার্স আপ ও রয়েল স্টার চ্যাম্পিয়ন হয়।

খেলাটি সার্বিক পরিচালনায় যে সমস্ত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন, মোঃ ইসমাইল হোসেন (সাবেক কাউন্সিলর)৪ নং ওয়ার্ড দুর্গাপুর পৌরসভা। মোঃ শরিফ, বাক্কার, হানিফ, মুন্টু,নুরু, মুনছের ও আরো অনেকে।

এই খেলাটি উপভোগ করার জন্য বিভিন্ন এলাকা হতে নানা পেশা শ্রেণীর মানুষ একত্রিত হয়। খেলার বিষয়ে এক ব্যক্তিকে প্রশ্ন করলে তিনি বলেন, আমার লাইফে আমি যত খেলা দেখেছি তার মধ্যে এই খেলাটিই চিরস্মরণীয় হয়ে থাকবে।

পরিশেষে, সকল খেলোয়াড়ের মতবিনিময় এবং আগামীতে যেন আরো সুন্দর খেলা উপহার দিতে পারি এমন অভিমত ব্যক্ত করেন আয়োজক কমিটির সদস্য বৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর