1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

তারেক রহমানের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে গণসংযোগে আবু বকর সিদ্দিক

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৩৮১ বার পঠিত

দূর্গাপুর প্রতিনিধি রাজশাহী
জাহাঙ্গীর আলম আকাশ:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রতিনিয়ত রাজশাহী-০৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও পুঠিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আবু বকর সিদ্দিক।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে তিনি মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে দুর্গাপুর পৌরসভার ৯টি ওয়ার্ডে গণসংযোগ করেন। এ সময় শোডাউনটি পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌর সদরের প্রধান বাজারে দোকানি, ক্রেতা-বিক্রেতা, পথচারী ও সাধারণ মানুষের হাতে তারেক রহমানের ঘোষিত ‘৩১ দফা’র বার্তা সংবলিত লিফলেট বিতরণ করেন।

আবু বকর সিদ্দিক বলেন, “তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা এখন ঘরে ঘরে পৌঁছে দিতে আমরা কাজ করছি। এই দফাগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশ হবে জনগণের, প্রজন্মের ও সম্ভাবনার দেশ।”

তিনি আরও বলেন, দেশের জনগণ পরিবর্তন চায়, ন্যায়বিচার চায়, সমৃদ্ধি চায়—আর সেই লক্ষ্যেই বিএনপি জনগণের পাশে আছে এবং থাকবে।

এ সময় উপজেলা বিএনপির সদস্য গোলাম মোর্শেদ শিবলী,
পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম রঞ্জু, জেলা যুবদলের সদস্য খোদাবক্স, পৌর যুবদলের সাবেক সভাপতি আরমান আলী, জেলা কৃষকদলের সদস্য খাইরুল মেম্বার, বিএনপি নেতা সামসুল ইসলাম, ঝালুকা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ফায়জুল, সাবেক প্রচার সম্পাদক আনোয়ার হোসেন, পৌর যুবদলনেতা মোজ্জাফর, এন্তাজ, নুরুল ইসলাম, সিহাব, পানানগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাজিবসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর