1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

রাজবাড়ীর পাংশায় র‍্যাব পরিচয়ে পিকআপ ছিনতাই:  গ্রেপ্তার ২

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১৬০ বার পঠিত

 

গ্রামবাংলা নিউজ:

রাজবাড়ীর পাংশায় র‍্যাব সদস্য পরিচয়ে মুরগিবোঝাই একটি মিনি পিকআপ ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় লুট করা পিকআপটিও উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) রাজধানীর আশুলিয়ার পলাশবাড়ী ও গোপালগঞ্জ জেলার মুকসুদপুর এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার চর সাটুরিয়া গ্রামের মৃত চাঁদ মিয়ার ছেলে মো. জুয়েল ওরফে সানি (৪০) এবং গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার নওহাটা গ্রামের ফারুক মিয়ার ছেলে লিমন মিয়া (৩২)।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে পাংশা মডেল থানায় এক সংবাদ সম্মেলনে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত মঙ্গলবার (২১ অক্টোবর) গভীর রাত ৩টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় ঘটনাটি ঘটে। ওই সময় র‍্যাবের পোশাক পরিহিত একটি দল ঠাকুরগাঁওয়ের বীরগঞ্জ থেকে ফরিদপুরগামী মুরগিবোঝাই সোনালি মিনি পিকআপটিকে গাড়ির আলো দিয়ে গতিরোধ করে। পরে তল্লাশির নামে চালক ও সহযোগীদের কসটেপ দিয়ে মুখ বেঁধে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।

রাতের শেষ ভাগে তাদের কুষ্টিয়ার ভাদালিয়া মোড় এলাকায় ফেলে দেওয়া হয়। এদিকে মুরগিবোঝাই পিকআপটি ফরিদপুর হয়ে বরিশালের দিকে চলে যায়।

ঘটনার পরদিন বৃহস্পতিবার (২৩ অক্টোবর) পিকআপ মালিক মো. হাসানুজ্জামান অজ্ঞাতপরিচয় ১৩-১৪ জনকে আসামি করে পাংশা মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

পরবর্তীতে তথ্য-প্রযুক্তির সহায়তায় পুলিশ শুক্রবার (২৪ অক্টোবর) সকালে আশুলিয়ার পলাশবাড়ী বাজার থেকে জুয়েল ওরফে সানি-কে গ্রেপ্তার করে। তার স্বীকারোক্তির ভিত্তিতে দুপুরে গোপালগঞ্জ থেকে লিমন মিয়া-কে আটক করা হয়। এরপর লিমনের দেওয়া তথ্যের সূত্র ধরে একই দিন রাত সোয়া ৯টার দিকে বরিশালের রুপাতলী এলাকা থেকে ডাকাতি হওয়া পিকআপটি উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল বলেন,
“গ্রেপ্তার হওয়া সানির বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালী থানায় তিনটি, মানিকগঞ্জের সাটুরিয়া থানায় একটি—মোট চারটি মামলা রয়েছে। অন্যদিকে লিমনের বিরুদ্ধে ফরিদপুরের নগরকান্দা, কোতোয়ালী ও ভাঙ্গা থানায় চারটি মামলা রয়েছে। তারা দুজনই পেশাদার ডাকাত। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।”

সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার ও পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর