1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারায় অধ্যাপক কামাল হোসেনের প্রচারণায় নেতাকর্মীদের ঢল

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১৩৯ বার পঠিত

গ্রাম বাংলা নিউজ:

রাজশাহীর বাগমারায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেনের প্রচারণা সভায় নেতাকর্মীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

বুধবার সন্ধ্যা সাতটায় ভবানীগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বেসরকারি টিভি চ্যানেল DBC র সাক্ষাৎকার অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠিত এ সভায় এলাকার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ-সংগঠনের হাজারো নেতাকর্মী যোগ দেন। প্রচারণা শুরুর আগেই মাঠে ছিল উৎসবমুখর পরিবেশ।

বাগমারার মানুষের দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে অধ্যাপক কামাল হোসেনই যোগ্য নেতৃত্ব দিতে পারেন। তিনি তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন এবং দলকে সংগঠিত করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।

অধ্যাপক কামাল হোসেন তার বক্তব্যে বলেন, “ধানের শীষের পক্ষে জনগণের জোয়ার শুরু হয়ে গেছে। এই জোয়ার কেউ রুখতে পারবে না। জনগণ এবার পরিবর্তন চায়, গণতন্ত্র চায়, ন্যায়ের শাসন চায়।”

সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেও বাগমারায় বিএনপির এ গণসমাবেশ স্থানীয় রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর