1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারায় জামায়াতের এমপি প্রার্থী ডাঃ আব্দুল বারীর প্রচারণায় নেতাকর্মীদের ঢল

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৯৯ বার পঠিত



হেলাল উদ্দীন, বাগমারা:
​আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহীর বাগমারা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ডাঃ আব্দুল বারীর নির্বাচনী প্রচারণায় নেতাকর্মীদের বিপুল উপস্থিতি লক্ষ্য করা গেছে। বুধবার বিকেলে ভবানীগঞ্জ শিশু শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বেসরকারি টিভিতে একটি সাক্ষাৎকার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে জামায়াত ও এর সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী ও সমর্থক ছুটে আসেন। নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠান প্রাঙ্গণ কার্যত জনসমুদ্রে পরিণত হয়। নেতাকর্মীরা তাঁদের প্রার্থীর পক্ষে স্লোগান দেন।

​ডাঃ আব্দুল বারীর এই প্রচারণামূলক অনুষ্ঠানে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে, আসন্ন নির্বাচনকে ঘিরে বাগমারা জামায়াত শিবিরে ব্যাপক উদ্দীপনা ও সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে। ডাঃ আব্দুল বারী তাঁদেরকে ঐক্যবদ্ধ করতে এবং নির্বাচনের জন্য প্রস্তুত করতে সফল হচ্ছেন।
​অনুষ্ঠানে ডাঃ আব্দুল বারী এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য দেন এবং নির্বাচিত হলে বাগমারাকে একটি উন্নত ও জনকল্যাণমুখী মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা, ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর