1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারার ভবানীগঞ্জ পৌরসভায় অংশীজনদের অংশগ্রহণে ফোকাস গ্রুপ ডিসকাশন অনুষ্ঠিত 

হেলাল উদ্দীন,বাগমারা:
রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভায় অংশীজনদের অংশগ্রহণে ফোকাস গ্রুপ ডিসকাশন (FGD) অনুষ্ঠিত হয়েছে।
নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (IUGIP) এর আওতায় পৌরসভা মাস্টার প্ল্যান (MP) প্রণয়নের লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে ভবানীগঞ্জ পৌরসভায় এই প্রোগ্রামের আয়োজন করা হয়।
Improved Urban Governance and Infrastructure Project (IUGIP) -প্রকল্প এর আওতায় ভবানীগঞ্জ পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নের উদ্দেশ্যে ও জনগণের চাহিদার ভিত্তিতে কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যে ফোকাস গ্রুপ ডিসকাশন (FGD) আয়োজন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
এর উদ্দেশ্য মূলত স্থানীয় পর্যায়ের প্রয়োজন ও চাহিদা সমূহ চিহ্নিত করা, তা বিশ্লেষণ করা এবং সমাজের বিশেষ অংশ যেমন নারী, দরিদ্র ও প্রতিবন্ধী ব্যক্তিদের মতামতকে গুরুত্বসহ বিবেচনায় নেওয়া।
উপজেলা পরিষদ মিলনায়তনে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের অংশগ্রহণকারীদের নিয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও ভবানীগঞ্জ পৌর প্রশাসক মেহেদী হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাফিউল্লাহ নেওয়াজ, যুব উন্নয়ন কর্মকর্তা সালেক উদ্দিন, শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, ভবানীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী লিটন মিয়া, ভবানীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, স্থানীয় সরকার বিভাগের নগর পরিকল্পনাবিদ সাইফুর রহমান, জুনিয়র নগর পরিকল্পনাবিদ মনজুরুল ইসলাম সাগর, প্রজেক্ট ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম, ভবানীগঞ্জ পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল মালেক, বাগমারা প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, ভবানীগঞ্জ পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী তৌফিকুল ইসলাম প্রমুখ। এতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী সহ বিভিন্ন ওয়ার্ডের নানান শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ প্রতিষ্ঠান হিসেবে রয়েছে ড্যাটেক্স, ডেবকন এবং জিপ্যাড। গত সোমবার থেকে শুরু হয়েছে এই প্রোগ্রাম চলবে বুধবার পর্যন্ত। এরই মধ্যে পৌরসভার ১-৬ নং ওয়ার্ড এর বিভিন্ন শ্রেণির লোকজন নিয়ে প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়।