1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

লালমনিরহাট ৪ লক্ষের অধিক শিশু, কিশোর ও কিশোরীকে খাওয়ানো হবে টাইফয়েড টিকা

লালমনিরহাট প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১৩৮ বার পঠিত

লালমনিরহাট প্রতিনিধি।।
‎​শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের অংশ হিসেবে ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহায়তায় লালমনিরহাটে শুরু হতে যাচ্ছে বিশেষ টাইফয়েড টিকাদান (Typhoid Conjugate Vaccine – TCV) ক্যাম্পেইন।

‎শনিবার (১১ অক্টোবর) বিকেলে জেলা সিভিল সার্জনের সম্মেলন কক্ষে ‘টাইফয়েড টিকাদান’ প্রচার কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে মিডিয়া কর্মীদের অংশগ্রহণে ‘কনসালটেশন ওয়ার্কশপ’ অনুষ্ঠিত হয়। এর একই বিষয়ে সাংবাদিক সম্মেলন করা হয়।

‎​কর্মশালায় জানানো হয়, আগামী ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান ও ১১৪৫টি স্থায়ী টিকাদান কেন্দ্রে একযোগে এই ভ্যাকসিন খাওয়ানো হবে। ক্যাম্পেইনে ৯ মাস বয়সী থেকে ১৫ বছরের নিচে মোট ৪ লক্ষ ১৯ হাজার ৪ শত ৯৫ জন শিশু ও কিশোর-কিশোরীকে এই ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

‎​কনসালটেশন ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। তিনি টিকাদান কর্মসূচির গুরুত্ব তুলে ধরে বলেন, টাইফয়েড একটি গুরুতর জনস্বাস্থ্য সমস্যা। এই ব্যাপকভিত্তিক টিকাদান কর্মসূচি সফল হলে শিশুদের স্বাস্থ্য ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। তিনি ক্যাম্পেইন সফল করতে গণমাধ্যম কর্মীদের সঠিক তথ্য প্রচারে সর্বোচ্চ সহযোগিতার আহ্বান জানান।

‎​এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমনিরহাট পুলিশ সুপার তরিকুল ইসলাম ও সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম। তাঁরা টিকাদান কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়নে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের প্রস্তুতির কথা জানান।

‎​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা তথ্য অফিসার সৌমিক রায়। এ সময় যোগাযোগ অধিদপ্তরের (প্রচার ও সমন্বয়) পরিচালক মিজ ডালিয়া ইয়াসমিন ভারচুয়ালী যুক্ত হয়ে বক্তব্য রাখেন।

‎কর্মশালার সঞ্চালনার দায়িত্ব পালন করেন লালমনিরহাট সদর হাসপাতালের চিকিৎসক ডা. ইফতেখার হোসেন।

​কর্মশালায় টাইফয়েড টিকার প্রয়োজনীয়তা, সুবিধা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা পূরণের কৌশল নিয়ে আলোচনা করা হয়। জেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন এবং এই জনগুরুত্বপূর্ণ স্বাস্থ্য কর্মসূচির প্রচার ও সফলতায় তাদের সক্রিয় ভূমিকা পালনের প্রতিশ্রুতি দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর